এবার বড় পর্দায় জুটি বেঁধে বাওয়াল করবেন বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর! জানালেন স্বয়ং তারকারা
এবার বড় পর্দায় জুটি বেঁধে বাওয়াল করবেন বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর! জানালেন স্বয়ং তারকারা
দিন দিন দক্ষিণের সিনেমা নিয়ে মারকাটারি উত্তেজনা নিয়ে এখন চিন্তার ভাঁজ বলিউডের কপালে। কারন একের পর এক তামিল ও তেলেগু সহ একাধিক দক্ষিণ ভারতের সিনেমার সুপারহিট হওয়ার ঘটনায় এখন যেমন তেমন প্রকারে নিজেদের পায়ের তলার মাটি ফের শক্ত করতে উদ্যোগ নিয়েছে বলিউড। আর এবার নিজের নিজেদের হারানো আসন ফিরে পেতে নয়া পদক্ষেপ, একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর।

একসঙ্গে বরুণ-জাহ্নবী
অভিনেতা বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর প্রথমবারের মতো একে অপরের সঙ্গে সিনেমায় কাজ করতে প্রস্তুত এবং তাও সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় 'বাওয়াল' ফিল্মে। এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন 'দঙ্গল', 'ছিচোরে' খ্যাত পরিচালক নীতিশ তিওয়ারি। যতটুকু জানা যাচ্ছে তাতে সামনে এসেছে এই সিনেমা মূলত দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। যেখানে প্রথমবার অনস্ক্রিন জুটি বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর। নীতিশ তিওয়ারির সব সিনেমাতেই কিছু না কিছু চমক থাকে। তাই এই সিনেমা নিয়েও শুরু হয়েছে জল্পনা। আগামী বছরের ৭ এপ্রিল ছবিটি মুক্তি হতে পারে বলে খবর।

সাজিদ-নীতিশ ছবি
তবে 'বাওয়াল' সিনেমাই প্রথম নয়। এর আগে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রোডাকশনে পরিচালক হিসেবে কাজ করেছেন বিখ্যাত পরিচালক নীতিশ তিওয়ারি। আর সেই মুভি হল 'ছিছোরে'। এই মুভিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর জীবিত কালে রিলিজ হওয়া এটিই ছিল শেষ সিনেমা। কলেযে হোস্টেল লাইফ নিয়ে তৈরি এই সিনেমা সুপারহিট হয়। এই ছবিতে সুশান্তের বিপরীতে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর।

বরুণের পোস্ট
নিজের স্যোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে এই সিনেমা নিয়ে পোস্ট করে বরুণ ধাওয়ান লিখেছেন, "এবার হবে #বাওয়াল! @জাহ্নবী কাপুর -এর সঙ্গে, #সাজিদ নাদিয়াদওয়ালা এবং @নীতিশ তিওয়ারি-এর সঙ্গে আমার পরবর্তী ফিল্মের ঘোষণা করতে পেরে খুবই উত্তেজিত এবং কৃতজ্ঞ। ৭ই এপ্রিল ২০২৩ #গুড ফ্রাইডেতে আপনাকে প্রেক্ষাগৃহে দেখার জন্য অপেক্ষা করতে হবে।"

জাহ্নবীর পোস্ট
অন্যদিকে, জাহ্নবী কাপুরও নিজের স্যোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে ছবির পোস্টার পোস্ট করে লিখেছেন, "দুই সেরা, #সাজিদ নাদিয়াদওয়ালা এবং @নীতিশ তিওয়ারির সঙ্গে হাত মিলিয়েছি। @ বরুণ ধাওয়ান-এর বিপরীতে অভিনীত আমার পরবর্তী, #বাওয়াল! এর শুটিং শুরুর ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং খুশি। ৭ই এপ্রিল ২০২৩, সকলের সঙ্গে সিনেমা হলে দেখা হবে।"












Click it and Unblock the Notifications