হিমাচল প্রদেশ থেকে মাদক নিয়ে লড়াই শুরু করুক, কঙ্গনাকে তোপ উর্মিলা মার্তন্ডকরের

হিমাচল প্রদেশ থেকে মাদক নিয়ে লড়াই শুরু করুক, কঙ্গনাকে তোপ উর্মিলা মার্তন্ডকরের

জয়া বচ্চনের পর এবার কঙ্গনার বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী উর্মিলা মার্তন্ডকর। সম্প্রতি কঙ্গনা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন এবং বলিউডে মাদক চক্র ফাঁস করবেন বলে জানিয়েছেন। তিনি এও জানান যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বাধিক ব্যবহারযোগ্য মাদক হল কোকেন।

হিমাচল প্রদেশ থেকে মাদক নিয়ে লড়াই শুরু করুক, কঙ্গনাকে তোপ উর্মিলা মার্তন্ডকরের


'‌রঙ্গিলা’‌ অভিনেত্রী উর্মিলা জানিয়েছেন যে অপ্রয়োজনীয়ভাবে তিনি মহিলা হওয়ার সুযোগ নিয়ে আক্রান্তের দলে নাম লেখাচ্ছেন। তিনি '‌কুইন’‌ অভিনেত্রীকে পরামর্শ দেন যে নিজের বাড়ি হিমাচল প্রদেশ থেকে মাদক নিয়ে লড়াই শুরু করুক তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, '‌পুরো দেশই মারাত্মকভাবে মাদকের ঘটনার মুখোমুখি হচ্ছে। তিনি (‌কঙ্গনা)‌ কি আদোও জানেন যে মাদক আসলে হিমাচল প্রদেশের?‌ তাঁর নিজের রাজ্য থেকে এই লড়াই শুরু করা দরকার।’‌ উর্মিলা আরও বলেন, 'কর দাতাদের টাকায় কেন এই ব্যক্তিকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে? তিনি কি মাদক চক্রের ব্যাপারে পুলিশকে কিছু জানাননি?‌’‌‌‌

মুম্বই প্রসঙ্গে কঙ্গনার মন্তব্য অত্যন্ত অপমানজনক বলে জানিয়েছেন উর্মিলা। তিনি বলেন, '‌এটা সকলেই জানেন যে মুম্বই প্রত্যেকের জন্য । যারা এই শহরকে ভালোবাসেন এবং তাদেরকে শহর কখনও ফিরিয়ে দেয়নি, শহরের মেয়ে হিসাবেই তারা রয়েছে, আমি কখনও এই শহরের বিরুদ্ধে কোনও আপত্তিকর মন্তব্য শুনব না।’ উর্মিলা সুশান্তের মৃত্যু নিয়ে জানিয়েছেন যে এটা ধীরে ধীরে রাজনৈতিক মামলায় পরিণত হচ্ছে। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+