এই প্রথম বড়পর্দায় একঝাঁক রূপান্তরকামী, শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘‌বীরাঙ্গনার গল্প’‌

এই প্রথম বড়পর্দায় একঝাঁক রূপান্তরকামী, শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘‌বীরাঙ্গনার গল্প’‌

ট্রান্সজেন্ডর বা রূপান্তরকামীরা বরাবরই ব্রাত্য সমাজ থেকে। তাঁরা কোনওভাবেই তাঁদের যোগ্য সম্মান পাননি। এ নিয়ে বহু লড়াই–আন্দোলন আগেও চলেছে এখনও চলছে। তবে এখন কিছুটা হলেও সমাজের দৃষ্টিভঙ্গী বদল হয়েছে। প্রতিটা ক্ষেত্রেই রূপান্তরকামীরা নিজেদের প্রতিষ্ঠা করছেন। এবার সিনেমা তৈরি করে দৃষ্টান্ত গড়লেন তাঁরা। রূপান্তরকামীদের পরিচালনায় তৈরি হয়েছে '‌বীরাঙ্গনার গল্প।’‌ যেখানে অভিনয়ও করেছেন রূপান্তরকামীরা। শীঘ্রই এই ছবি মুক্তি পেতে চলেছে।

এই প্রথম বড়পর্দায় একঝাঁক রূপান্তরকামী, শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘‌বীরাঙ্গনার গল্প’‌


কাহিনী ও চিত্রনাট্য রচনায় এবং মূল চরিত্রে রূপান্তরকামী নারী নীল (সুরজিৎ পাল), পরিচালনায় বুবুন চক্রবর্তী (রূপান্তরকামী পুরুষ ), চিত্রগ্রহণে অরিজিৎ সর্বাধিকারী, সম্পাদনায় আকাশ অধিকারী। এছাড়াও সম্পূর্ণ চলচিত্রে মোট ২৩ জন রূপান্তরকামী ও সমকামী নারী পুরুষ অভিনয় করছেন।

চলচ্চিত্র জগতের ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে এই ছোট ছবিটি। একসঙ্গে একই পর্দায় এতো রূপান্তরকামী অভিনয় করবেন, যা আগে কখনই দেকা যাযনি। পরিচালক বুবুন চক্রবর্তী জানান, এটি রূপান্তরকামীদের নিয়ে তাঁর প্রথম ছবি। পরবর্তী কালে আরও কাজ করতে চান এলজিবিটিকিউ কমিউনিটিকে নিয়ে। রূপান্তরকামীদের নিয়ে যে মনোভাব সভ্য সমাজে রয়েছে তা বদলে দিতেই এই চেষ্টা তাঁদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+