দিশা অভিনীত শেষ ছবি 'ধারাস্নান' মুক্তি পেল টলিউডে
২০১৫ সালের ৯ এপ্রিল অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। তিনবছর বাদে গত শুক্রবার দিশা অভিনীত শেষ ছবি ধারাস্নান মুক্তি পেয়েছে।
২০১৫ সালের ৯ এপ্রিল অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছিল টলিপাড়া। মাত্র ২৩ বছর বয়সেই দিশার জাবন ও কেরিয়ারে ইতি পড়েছিল। তিনবছর বাদে গত শুক্রবার দিশা অভিনীত শেষ ছবি ধারাস্নান মুক্তি পেয়েছে। এবার টলিউড ডুবে স্মৃতিচারণায়।

হরনাথ চক্রবর্তী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কাঞ্চন মল্লিকের মতো অভিনেতারা। ২০১৪ সালে সিনেমাটির শ্যুটিং শুরু হয়। তবে নানা জটিলতার কারণে তা এতদিন মুক্তি পায়নি। এবার তা দিনের আলো দেখল।
২০১৫ সালের ৯ এপ্রিল বেহালার পর্ণশ্রীর ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় দিশার দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় টলিউডে সাড়া পড়ে যা্য়। সেইসময়ে বেশ কয়েকটি বাংলা সিরিয়াল ও সিনেমায় অভিনয় করে নাম করেছিলেন দিশা।












Click it and Unblock the Notifications