কাঞ্চন-পিঙ্কিকে নিয়ে চরম সিদ্ধান্ত, টুইটে কী জানাল আর্টিস্ট ফোরাম

কাঞ্চন-পিঙ্কিকে নিয়ে চরম সিদ্ধান্ত , টুইটে কী জানাল আর্টিস্ট ফোরাম

টলিউডে ফের ত্রিকোণ প্রেমের ঝড়। এবার অভিনেতা কাঞ্চনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেছেন স্ত্রী পিঙ্কি। কিন্তু তাঁদের এই বিষয়ে কোনও কথা বলবে না আর্টিস্ট ফোরাম। টুইট করে নিজেদের এমনই অবস্থানের কথা জানিয়েছে আর্টিস্ট ফোরাম। এটা অভিনেতাদের একান্ত ব্যক্তিগত বিষয় বলে জানিয়েছে আর্টিস্ট ফোরাম। যদিও তিনজনই ফোরামের সদস্য। কিন্তু তাঁদের সম্পর্কের টানাপোড়েনে কোনও ভাবেইআর্টিস্ট ফোরাম জড়িত নয় বলে জানানো হয়েছে।

কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে সিদ্ধান্ত

কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে সিদ্ধান্ত

উত্তর পাড়ার তৃণমূল বিধায়ক কথা অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। পিঙ্কি নিউ আলিপুর থানায় কাঞ্চনের নামে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি কাঞ্চন সম্প্রতি টেলি সিরিয়াল অভিনেত্রী শ্রীময়ী চট্টোপারাজের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ছেলের খবর পর্যন্ত নিচ্ছেন না। এমনকী তাঁদের কথ্য ভাষায় কটুক্তি করা হচ্ছে।

কাঞ্চন মল্লিকের পাল্টা অভিযোগ

কাঞ্চন মল্লিকের পাল্টা অভিযোগ

স্ত্রী পিঙ্কির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। তিনি অভিযোগ করেছেন পিঙ্কি ১ বছরও তাঁর সঙ্গে সংসার করেননি। ছেলে হওয়ার পর থেকেই বাপের বাড়িতে রয়েছেন। শাশুড়ির সঙ্গে থাকতে পারবেন না জানিয়েই তিনি বাপের বাড়ি চলে যান বলে পাল্টা স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন কাঞ্চন মল্লিক। চেতলা থানায় স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন কাঞ্চন।

আর্টিস্ট ফোরামের দাবি

আর্টিস্ট ফোরামের দাবি

কাঞ্চন মল্লিক, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং শ্রীময়ী চট্টরাজ তিনজনেই আর্টিস্ট ফোরামের সদস্য। তাই তাঁদের এই সম্পর্কের টানা পোড়েনের মধ্যে জড়িয়ে পড়েছিল আর্টিস্ট ফোরামের নাম। তাই আগে থেকেই সতর্ক হয়ে বিবৃতি জারি করল আর্টিস্ট ফোরাম। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে কাঞ্চন-পিঙ্কির সম্পর্কের টানা পোড়েনের সঙ্গে আর্টিস্ট ফোরামের কোনও সম্পর্ক নেই।

শ্রীময়ীর পাল্টা দাবি

শ্রীময়ীর পাল্টা দাবি

টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ দাবি করেছেন কাঞ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক অভিনয় জীবনের শুরু থেকেই। পিঙ্কির সঙ্গেওতাঁর সুসম্পর্ক রয়েছে। তাঁদের ছেলের জন্মদিনের কেক উপহার নিয়েও গিয়েছিলেন শ্রীময়ী। তার পরে হঠাৎ কেন তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন শ্রীময়ী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+