আজ নীলের জন্মদিন! কি উপহার দিলেন স্ত্রী তৃণা, জানেন আপনি

আজ নীলের জন্মদিন! কি উপহার দিলেন স্ত্রী তৃণা, জানেন আপনি

নীল ভট্টাচার্যের আজ জন্মদিন। গতকাল, মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে পার্টি। বন্ধু, পরিবারের সদস্যদের নিয়ে এক ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন অভিনেতার স্ত্রী অভিনেত্রী তৃণা সাহা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

আজ নীলের জন্মদিন! কি উপহার দিলেন স্ত্রী তৃণা, জানেন আপনি


যে ছবি ইনস্টাগ্রামে অভিনেত্রী দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে বেশ খুশী মুডেই রয়েছে কর্তা গিন্নি দুজনেই। সাদা কালো ব্লেজারে, কালো প্যান্টে বেশ মানিয়েছে অভিনেতাকে। কম যাননি গিন্নিও। কালো গ্ল্যামারাস পোশাকে বেশ লাস্যময়ী লাগছে অভিনেত্রীকে। নিজেকে সুন্দর দেখাতে কানে সুন্দর দুলও পরেছেন তিনি।

তাঁরা যে চুটিয়ে জন্মদিন সেলিব্রেট করছেন, তা তাঁদের এই ছবি দেখলেই বোঝা যায়। অভিনেত্রীকে কিন্তু তৃণার মাথায় স্নেহের চুম্বন দিতে দেখা গেছে। জন্মদিনের আগেই অভিনেত্রীকে উপহার দিয়েছেন তাঁর স্ত্রী। যেহেতু বরের আইফোন ১৩ খুব পছন্দ। সেহেতু তাই নীলকে কিনে দিয়েছেন তিনি।

অভিনেতার মা এই বিশেষ দিনে নীলকে মাটন, সুক্তো, মাছ, পাঁচ রকম ভাজা, আমের চাটনি, পায়েস-সহ আরও অন্যান্য রান্না করে খাইয়েছেন। অভিনেতার জন্মদিনে অনুগামীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, অভিনেত্রী 'ইস্কাবনের বিবি'র কাজ শেষ করেছেন। অরিন্দম শীলের ছবি। ছোট পর্দায় তিনি কিন্তু বেশ দাপিয়ে কাজ করেন। এবং অনেক অনুগামীদের মনে নিজের জায়গাও করে নিয়েছেন তিনি।

'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে পরমব্রত, প্রিয়াঙ্কা, তৃণা ছাড়াও কাজ করেছেন ব্রাত্য বসু। যিনি গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করেন। তাছাড়া থাকছেন সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম-সহ অনেক তাবড় তাবড় কলাকুশলীরা। ছবিতে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের দেখা মিলেছে। শ্রীচৈতন্যের ভূমিকায় তিনি অভিনয় করেছেন। আর তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। চরিত্রের নাম লক্ষ্মীপ্রিয়া। এই ছবির গল্প কিন্তু চৈতন্য অন্তর্ধান রহস্য নিয়ে। জানা গিয়েছে এই চরিত্রের জন্য অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের। তবে, তাঁকে এখন দেওয়া হয়েছে নটী বিনোদিনীর চরিত্রে।

শোনা যাচ্ছে চলতি বছরের জুন মাস থেকে শুরু হবে আসন্ন ছবির শুটিং। তাঁর আগেই ইস্কাবনের বিবি'র কাজ শেষ করবেন গুনগুন। পরিচালক সৃজিত জানান, অভিনেত্রী তৃণার সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কারণ একসময় অভিনেত্রী পরিচালকের ছবির সহ-পরিচালক ছিলেন। তিনি জানান, 'লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে তাঁকে খুব সুন্দর মানাবে। তাঁর মতে, যারা সহ -পরিচালক হিসাবে কাজ করে থাকেন, তাঁদের অভিনয়ের ওপর একটা আলাদা দক্ষতা ও ভালোবাসা থাকে। আমার মতে, অভিনেত্রী তৃণা খুব ভালো কাজ করবেন। কেমন হবে সিনেমাটি, সেদিকেই তাকিয়ে সকল অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+