শ্রীময়ীকে ছোটবেলা থেকে চিনি, বান্ধবীর পাশে দাঁড়িয়ে পাল্টা স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের

শ্রীময়ীকে ছোটবেলা থেকে চিিন, বান্ধবীর পাশে দাঁড়িয়ে পাল্টা স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের

নুসরত-নিখিলের পর এবার টলিউডের আরেক সেলিব্রেিট জুটিকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার কাঠগড়ায় উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন পিঙ্কি। তিনি অভিযোগ করেছেন বান্ধবী শ্রীময়ীর সঙ্গে থাকেন কাঞ্চন। তাঁর পরিবারকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। পাল্টা স্ত্রী পিঙ্কির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। তিনি অভিযোগ করেছেন, পিঙ্কি তাঁর সঙ্গে দীর্ঘদিন থাকেন না। শাশুড়ির সঙ্গে থাকতে পারবেন না জানিয়ে বিজেপির এক বছরের মধ্যেই তিনি বাপের বাড়িতে চলে যান।

কাঞ্চনের বিরুদ্ধে অভিযোগ

কাঞ্চনের বিরুদ্ধে অভিযোগ

অভিনেতা এবং তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিেকর বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ আনলেন তাঁর স্ত্রী পিঙ্কি। তিনি অভিযোগ করেছেন শ্রীময়ী নামে এক অভিনেতার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন কাঞ্চন। তাঁকে রীতিমতো ফোনে হুমকি দেওয়া হয়। এমনকী এই সম্পর্কে আপত্তি জানানোয় তাঁর বাড়ির লোকেদেরও অকথ্য ভাষায় কুকথা বলা হয়েছে।এমনকী কাঞ্চনের বান্ধবী শ্রীময়ীও তাঁকে হুমকি দিয়েছে।

পাল্টা অভিযোগ কাঞ্চনের

পাল্টা অভিযোগ কাঞ্চনের

স্ত্রী পিঙ্কির বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন অভিনেতা কাঞ্চন। তিনি অভিযোগ করেছেন ৯ বছরের বিবাহিত জীবন ৮ বছরের সন্তান রয়েছে তাঁদের।তারপরেও কোনও অভিযোগ হয়নি হঠাৎ বিধায়ক হওয়ার পরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ কেন করা হল। যাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাঁকে ছোটবেলা থেকে চেনেন কাঞ্চন এমনই দাবি করেছেন অভিনেতা। শ্রীময়ীর সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক আগেও ছিল।

আলাদা থাকেন পিঙ্কি

আলাদা থাকেন পিঙ্কি

কাঞ্চন পাল্টা অভিযোগ করেছেন বিয়ের ১ বছর পর থেকেই ছেলেকে নিয়ে আলাদা থাকেন পিঙ্কি। তাঁর মায়ের সঙ্গে থাকতে চাননি পিঙ্কি। সেকারণে তিনি ছেলে নিয়ে বাপের বাড়িতেই থাকেন। কাঞ্চনের দাবি তিনি স্ত্রীর সঙ্গে মাত্র ২০ দিন সংসার করেছেন। মায়ের মৃত্যুর সময়ও পিঙ্কিকে তিনি পাশে পাননি। ইতিমধ্যেই চেতলা থানায় স্ত্রী পিঙ্কির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কাঞ্চন।

শ্রীময়ীর অভিযোগ

শ্রীময়ীর অভিযোগ

কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি অভিযোগ করেছেন চেতলার ফ্ল্যাটে শ্রীময়ীকে নিয়ে যান কাঞ্চন। সন্তানের খোঁজ পর্যন্ত নেন না তিনি। শ্রীময়ী দাবি করেছেন এমন কোনও সম্পর্ক তাঁর কাঞ্চনের সঙ্গে নেই। তাঁরা ভাল বন্ধু। অভিনয় জীবনের প্রথম থেকেই কাঞ্চন এবং পিঙ্কিকে তিনি চেনেন। তাঁদের বাড়িতেও যাতায়াত রয়েছে। শ্রীময়ী পাল্টা দাবি করেছেন এর জবাব তিনি আইনি পথে দেবেন।

ছবি সৌ: ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+