Tiger 3: ইমরান হাসমিকে প্রকাশ্যে চুম্বনের চেষ্টা, সকলকে চমকে দিয়ে একী করলেন সলমন খান
Tiger 3: বলিপাড়ায় সিরিয়াল কিসার হিসেবে বেশ নাম-ডাক রয়েছে ইমরান হাসমির। মল্লিকা শেরাওয়াতের সঙ্গে মার্ডার সিনেমািট করার পর থেকেই মোটামুটি িনজের কিসিং সিন নিয়ে বেশ হইহই ফেলে দিয়েছিলেন ইমরান হাসমি। কিন্তু এবার তাঁকেই জড়িয়ে ধরে চিম্বনের চেষ্টা সলমন খানের।
টইগার-৩-র প্রচারের একটি ইভেন্টে মঞ্চেই এই কাণ্ড করে বসেন সলমন খান। সামনে তখন ছিলেন ক্যাটরিনা কাইফও। ইতিমধ্যেই সলমন খানের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইযানের এই কীর্তি দেখে অনেকেই চমকে গিয়েছেন। টইগার-থ্রি সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাসমি।

বক্স অফিসে শাহরুখের জওয়ান বা সািন দেওলের গদর-২কে টেক্কা দিতে পারেননি সলমন খানের টাইগার-৩। ৫ দিনে ২০০ কোটি পার করেছে। টাইগার-৩ বক্সঅফিসের এই ধাক্কার অন্যতম কারণ হল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এমনই দাবি করছেন বিেশষজ্ঞরা। আবার অনেকেই দাবি করেছেন এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়য়ের থেকে বেশি চমক দিতে পারেননি সলমন খান।
শাহরুখের জওয়ান যেভাবে দর্শকদের মনে এখনও ঘর করে রয়েছে। সেই ইমেজকে ছাপিয়ে যেতে পারেননি সলমন খান। সেকারণেই দর্শকরা অনেকক্ষেত্রে মুখ ফিরিয়েছেন সলমন খানের থেকে। যদিও ক্যাটরিনা কাইফ দাবি করেছিলেন যে এই ছবিতে তিনি যা অ্যাকশন মুভ করেছেন তা এর আগে কোনও অভিনেতা করতে পারেননি।
টাইগার-৩-র একটি প্রমোশনে গিয়েছিলেন সলমন খান। সেখানে তিনি বলেন ক্যাটরিনা যখন ছবিতে আছে তখন একটু তো রোমান্স হবেই। আর ইমরান হাসমি যদি ভিলেন না হতেন তাহলে ছবিতে এটা হতো বলে ইমরানের দিকে এগিয়ে যান সলমন খান এবং তাঁকে জড়িয়ে ধরে চুম্বনের চেষ্টা করেন। পুরোটাই যদিও মজার ছলেই করেছিলেন অভিনেতা।












Click it and Unblock the Notifications