কমল হাসানের ইন্ডিয়ান টু-র সেটে ক্রেন ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, ৩ জনের মৃত্যু
চেন্নাইয়ে কমল হাসানের সিনেমার শুটিং চলাকালীন ক্রেন ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
চেন্নাইয়ে কমল হাসানের সিনেমার শুটিং চলাকালীন ক্রেন ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ জন। জানা গিয়েছে, কমল হাসান অভিনীত 'ইন্ডিয়ান টু' ছবির শুটিং-এ দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে।

জানা গিয়েছে ডিরেক্টর শঙ্করের ব্যক্তিগত সহকারী মধু, সহকারী ডিরেক্টর কৃষ্ণা এবং এক কর্মী চন্দনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কোনও কোনও সূত্রে দাাবি করা হচ্ছে এই দুর্ঘটনায় ডিরেক্টর শঙ্করের পা ভেঙেছে।
চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে শুটিং চলছিল। শুটিং-এর জন্য ৩ টি ক্রেন ব্যবহার করা হচ্ছিল। হঠাৎই একটি ক্রেন ভেঙে পড়ে। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications