রামনবমীর পবিত্র ক্ষণেই মাতৃহারা হলেন এই বলি অভিনেত্রী, শোকাহত বি-টাউন ইন্ডাস্ট্রি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের জীবনে দুঃখের সময়। মাতৃহারা হলেন অভিনেত্রী। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে জ্যাকলিনের মা কিম ফার্নান্ডেজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ১৩ দিন ধরে আইসিইউতে ভর্তি ছিলেন। মৃত্যুর সময় মেয়ের হাত ধরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই কঠিন সময়ে জ্যাকলিন এক মুহূর্তের জন্যও মায়ের পাশে থেকে সরে যাননি। তাকে বেশ কয়েকবার লীলাবতী হাসপাতালের বাইরে দেখা গেছে। তবে এখনও পর্যন্ত অভিনেত্রী বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Jacqueline Fernandez

২৬ মার্চ গুয়াহাটিতে অনুষ্ঠিত রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ম্যাচে পারফর্ম করার কথা ছিল জ্যাকলিনের। তবে ২৪ মার্চ মা'কে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে তিনি সমস্ত কাজ বাতিল করে মায়ের শুশ্রূষায় মন দেন। তাই তাকে আইপিএল অনুষ্ঠানে দেখা যায়নি।

জ্যাকলিনের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টার সলমান খান। 'কিক' ছবিতে জ্যাকলিনের সহ-অভিনেতা সলমান নিজে হাসপাতালে গিয়ে কিম ফার্নান্ডেজের খোঁজ নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। জ্যাকলিনকে মানসিক ভাবে শক্ত থাকার বার্তাও দেন তিনি।

২০০৯ সালে 'আলাদিন' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন। এরপর তিনি 'হাউসফুল ২', 'মার্ডার ২', 'কিক', 'ব্রাদার্স', 'ঢিশুম', 'জুড়োয়া ২'-এর মতো একাধিক সফল ছবিতে অভিনয় করেন। তাকে সর্বশেষ দেখা গেছে 'ফতেহ' ছবিতে, যেখানে তিনি সোনু সুদের বিপরীতে অভিনয় করেছেন। ছবিটি জিও হটস্টার-এ দেখা যাচ্ছে।

বর্তমানে জ্যাকলিন 'হাউসফুল ৫' এবং 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবির শ্যুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মায়ের প্রয়াণে জ্যাকলিন ও তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছে গোটা বলিউড। এই শোকের সময়ে তাঁর ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় তাঁর মায়ের আত্মার শান্তি কামনা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+