ইনস্টাগ্রামে ভাইরাল বাঙালি বধূর 'তৌবা তৌবা' নাচ, ভিউতে চ্যালেঞ্জ ভিকি কৌশলকেও

পরনে হলুদ রঙের তাঁদের শাড়ি। হাতে শাখা-পলা। একেবারেই ছিপছিপে চেহারা। একটি মাটির বাড়ির সামনে দাঁড়িয়ে ভিকি কৌশলের লেটেস্ট হিট তৌবা তৌবা গানে নাচ করেছেন বাঙালি বধূ। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

বধূর সঙ্গে নাচ করছে দুই শিশুও। কোনও রকমে হাফ প্যান্ট আর জামা পরে বধূর দুই পাশে দাঁড়িয়ে একই ফ্রেমে নাচ করছে তারা। ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ৫৫ মিলিয়ন ভিউ পেয়ে গিয়েছে। ভিকি কৌশল নিজে বাঙালি বধূর রিলস দেখে মুগ্ধ।

Vicky Kaushal
Photo Credit: Instagram

নিজে সেই ভিডিও-র নীচে কমেন্টও করেছেন ভিকি। বাঙালি এই বধূর নাম রূপালি সিং। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে ক্রিয়েটার হিসেবে তাঁর নাম রয়েছে। শুধু ভিকির এই নাচটাই নয় একাধিক বলিউডি গানের নাচ নকল করে রিলস করেছেন তিনি। সেগুলির ভিউ নেহাত কম নয়।

নিজের গ্রামের বাড়িতেই রিলস তৈরি করেন রূপালি। ইনস্টাগ্রামে তাঁর ভিউয়ার সংখ্যা ৮১০০০। শুধু ভিকি কৌশল নয় এই তৌবা তৌবা গানের কোরিওগ্রাফার বস্কো মার্টিসও বাঙালি বধূর নাচের প্রশংসা না করে পারেননি। একেবারে মন প্রাণ ঢেলে রূপালি যে নাচ করেছেন সেটা বোঝাই যাচ্ছে। তাহিরা কশ্যপও রূপালির নাচের প্রশংসা করেছেন।

ভিকি কৌশলের সাম্প্রতিক ছবি ব্যাড নিউজের ডান্স নাম্বার এই তৌবা তৌবা। ছবি মুক্তির আগেই এই গানে ভিকির ডান্স সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ১০০ মিলিয়ন ভিউ পেয়েছে ভিকির এই গানের নাচ। সেখানে রূপালি কোনও তারকা না হয়েই এই গানে নেচে ৫০ মিলিয়ন ভিউ তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো অভিনেতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলাই যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+