বলিউডে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ জনপ্রিয় এই দক্ষিণী তারকারা
বলিউডে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ জনপ্রিয় এই দক্ষিণী তারকারা
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজস্ব ইন্ডাস্ট্রির অভিনেতারা ছাড়াও টলিউড ও দক্ষিণ ভারত থেকেও অনেক তারকারা এসে দর্শকদের মন জয় করে গিয়েছেন। বিশেষ করে দক্ষিণী সিনেমার তারকারা বলিউডে নিজেদের ক্যারিশমা বহুবারই প্রদর্শন করেছেন। তবে তা অবশ্য একটা কি দু’টো সিনেমার ক্ষেত্রে। বলিউডে চিরতরে তাঁরা নিজেদের নাম খোদাই করে যেতে পারেননি। তার কারণ এই ইন্ডাস্ট্রির স্থায়ী অভিনেতা–অভিনেত্রীদের জন্যই। সেরকমই কিছি দক্ষিণী তারকার কথা জেনে নিন যাঁরা বলিউডে ব্যর্থ হয়েছেন।

ধনুশ
দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধনুশ একজন জনপ্রিয় নায়ক। তিনি বলিউডে রাঞ্ঝা ছবির মাধ্যমে পা আখেন, যা কিছুটা হিট হলেও সামিতাভ ছবিটি তাঁর পুরোপুরি ফ্লপ হয়। তারপর আর তাঁকে কোনও বলিউড ছবিতে দেখা যায়নি।

রজনীকান্ত
দক্ষিণী ছবিতে রজনীকান্ত এই একটা নামই যথেষ্ট। তবে সুপারস্টার রজনীকান্তও বি-টাউনে ব্যর্থ হয়েছেন। তিনি হিন্দিতে ৩৮টি ছবি করলেও অধিকাংশ ছবি তাঁর হিট হয়নি। তবে এটা বলাও ঠিক নয় যে তিনি একেবারে ব্যর্থ বলিউডে, কিন্তু তামিল ইন্ডাস্ট্রিতে রজনীকান্ত যেভাবে জনপ্রিয় সেভাবে তিনি তাঁর ছাপ বলিউডে ফেলতে পারেননি।

তৃষা কৃষ্ণা
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৃষা দারুণভাবে সফল এবং একজন জনপ্রিয় নায়িকা। তৃষা অক্ষয় কুমারের সঙ্গে তাঁর প্রথম বলিউড সিনেমা খট্টা মিঠা করেছিলেন কিন্তু তা বক্সঅফিসে ফ্লপ হয়।

কাজল আগরওয়াল
কাজল আগরওয়াল নিজেকে তামিল ও তেলেগু ছবিতে প্রমাণ করার পর বলিউডে সিংঘম ও স্পেশাল ২৬-এ কাজ করেন। কিন্তু এরপর তাঁকে আর সেভাবে কোনও বলিউড ছবিতে অভিনয় করতে দেখা যায়নি।

সূর্য
দক্ষিণী তারকা সূর্য যখন বলিউডের রক্তচরিতে কাজ করেছিলেন তখন সেই বছর তিনি যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন। তিনি তামিল ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হলেও তাঁকে এরপর আর কোনও হিন্দি ছবিতে এখনও পর্যন্ত দেখা যায়নি।

তামান্না ভাটিয়া
একের পর এক ফ্লপ ছবির পর তিনি বলিউড ছেড়ে দক্ষিণী সিনেমায় চলে যান এবং সেখানে বেশ জনপ্রিয় হন। এরপর তিনি ফের বলিউডে ফিরে আসেন এবং হিম্মতওয়ালায় অভিনয় করেন, যা ফের ফ্লপ হয়।

শ্রিয়া সরণ
শ্রিয়া একমাত্র নায়িকা যিনি তামিল ও তেলেগু ছবিতে একচ্ছত্রভাবে রাজ করছেন। তাঁর আওয়ারাপন ও দৃশ্যম দর্শকদের খুবই প্রিয় ছবি।

শ্রুতি হাসান
বাবা কমল হাসানের মতোই মেয়ে শ্রুতিও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ বড় নাম। কিন্তু তিনি এখনও বলিউডে কোনও ব্লকব্লাস্টার ছবি উপহার দিতে পারেননি।

কমল হাসান
কমল হাসান বলিউডে এক দুজে কে লিয়ে, সদমা, চাচি ৪২০-এর মতো হিট ছবি করেছেন। তারপর তিনি আর কোনও হিন্দি ছবিতে সেভাবে অভিনয় করেননি।












Click it and Unblock the Notifications