বলিউডের এই অসম জুটিরা রূপোলি পর্দায় তাঁদের রসায়ন দেখিয়ে তাক লাগিয়েছেন দর্শকদের
বলিউডের এই অসম জুটিরা রূপোলি পর্দায় তাঁদের রসায়ন দেখিয়ে তাক লাগিয়েছেন দর্শকদের
সম্প্রতি বলিউডে কিছু দারুণ গল্প নিয়ে সিনেমা তৈরি হয়েছে। যার জন্য প্রয়োজন হয়েছে কিছু অসম জুটির, যেগুলি সাধারণত সিনেমার পর্দায় দেখা যায় না। আসলে কাস্টিং বিভাগ ভেবেছিল যে এ ধরনের জুটি পর্দায় দেখা গেলে অবশ্যই এটা নিয়ে চর্চা হবে। আসলে বলিউডে শাহরুখ খান–কাজল, অমিতাভ বচ্চন–হেমা মালিনী, জিতেন্দ্র–শ্রীদেবী, রণবীর কাপুর–দীপিকা পাড়ুকোনদের মতো রোম্যান্টিক জুটির তুলনায় এই জুটিগুলি একটু আলাদা। আসুন সেই সব জুটিদের দেখে নেওয়া যাক।

নাসিরুদ্দিন শাহ ও বিদ্যা বালান–দ্য ডার্টি পিকচার
এই সিনেমায় নাসিরুদ্দিন ও বিদ্যা বালানের জুটি একেবারেই অদ্ভুত একটি জুটি ছিল। এই সিনেমায় নাসিরুদ্দিন সুপারস্টার অভিনেতার ভূমিকায় ছিলেন এবং অন্যদিকে বিদ্যা বালান সিল্ক স্মিতার ভূমিকায় অভিনয় করেছেন।

অমিতাভ বচ্চন ও জিয়া খান–নিশব্দ
বলিউডে নিশব্দ ছবিটি বহু বিতর্কের সৃষ্টি করেছিল। এই সিনেমাটি উপন্যাস ললিতার ওপর অবলম্বন করে তৈরি হয়। এই সিনেমায় বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনকে খুবই অল্প বয়সী জিয়া খানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যায়। এই ছবিটি ছিল কামুক ও অন্য মাত্রার।

হিমেশ রেশমিয়া ও হংসিকা মোতওয়ানি
হিমেশ রেশমিয়া ও হংসিকা মোতওয়ানি, এই অসম জুটিকে একসঙ্গে দেখা যায় আপ কা সুরুর সিনেমাতে। এই সিনেমায় হিমেশ রেশমিয়াকে একটু বেশি বয়সের ভূমিকায় অভিনয় করেছেন এবং হংসিকাকে যথেষ্ট ছোট লেগেছে হিমেশের থেকে। এই দু'জনের মধ্যে কোনও রসায়নই ছিল না এবং সিনেমাটিও সেভাবে বক্স অফিসে হিট হয়নি।

আয়ুষ্মান খুরানা ও জিতেন্দ্র কুমার–শুভ মঙ্গল জ্যাদা সাবধান
এই প্রথমবার বলিউডে সমকামীদের নিয়ে সিনেমা তৈরি হয়েছে এবং রোম্যান্টিক জুটি বেঁধেছেন আয়ুষ্মান ও জিতেন্দ্র। শুধুমাত্র দু'জন ছেলের রসায়নই এই সিনেমা হিট করার জন্য যথেষ্ট ছিল।

রণদীপ হুডা ও আলিয়া ভাট–হাইওয়ে
পরিচালক ইমতিয়াজ আলির হাইওয়ে ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে আলিয়া ভাট ও রণদীপ হুডাকে। এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন আলিয়া বলিউডে সবে একটি সিনেমা করেছেন। এই ছবিটি দারুণ প্রশংসা পায় এবং এই অসম জুটি পছন্দ করে দর্শকরা।

রণবীর কাপুর ও ঐশ্বর্য রাই–অ্যায় দিল হ্যায় মুশকিল
এই ছবির মধ্য দিয়ে বলিউডে বহুদিন পর দেখা মেলে ঐশ্বর্য রাই বচ্চনের। তবে রণবীর কাপুরের বিপরীতে ঐশ্বর্যকে অভিনয় করতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ঐশ্বর্যকে রণবীররে সঙ্গে রোম্যান্স করতে দেখা যায় এই ছবিতে।

গোবিন্দা ও ক্যাটরিনা কাপুর–পার্টনার
পার্টনা ছবিতে আজব জুটি ছিল ক্যাটরিনা ও গোবিন্দার। যদিও তাঁদের দু'জনকে ভালো লাগছিল এবং এই ছবিটি দারুণ সফলতা পায়।

করিশ্মা কাপুর ও মনোজ বাজপেয়ী–জুবেইদা
বাণিজ্যিক সিনেমায় এ-তালিকাভুক্ত অভিনেত্রীদের মধ্যে করিশমা কাপুর অন্যতম। অন্যদিকে মনোজ বাজপেয়ীর অভিনয় বলিউডে দারুণভাবে প্রশংসিত। এই দুই অভিনেতাকেই জুবেইদা সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। একেবারে রোম্যান্টিক জুটির থেকে কিছুটা হটকে হলেও এই সিনেমা দর্শকদের মন জয় করতে পেরেছিল।

রাহুল বোস ও মল্লিকা শেরাওয়াত–শাদি কে সাইড এফেক্ট
এই দুই অভিনেতাই বলিউডে যথেষ্ট জনপ্রিয়। তবে একজন অভিনয়ের জন্য অন্যজন তাঁর কামুক অভিনয়ের জন্য স্বাভাবিকভাবেই এই দুই অভিনেতা একসঙ্গে কাজ করতে তা অবশ্যই অসম জুটি হিসাবেই বিবেচিত হবে। তবে শাদি কে সাইড এফেক্ট সিনেমায় এই দু'জনের রসায়ন যথেষ্ট ভালো ছিল এবং দর্শকদের কাছেও এই জুটি গ্রহণযোগ্যতা পেয়েছে।

priyanka-uday-181209
সিনেমার প্রয়োজনীয়তা অনুযায়ী প্রিয়াঙ্কার সঙ্গে প্রধান চরিত্রে দেখা যায় উদয় চোপড়াকে। সিনেমায় একজন খুব সাধারণ ছেলে দারুণ সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমে পড়ে। কিন্তু ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে যে সাধারণ ছেলেদের প্রেমে কোনও সুন্দরী মেয়েরা পড়েন না। ছবিতে প্রিয়াঙ্কা ও উদয় চোপড়ার জুটি প্রশংসা পেলেও সিনেমাটি বিশেষ হিট হয়নি।












Click it and Unblock the Notifications