বাহুবলীর অফার ছেড়ে পস্তাতে হয়েছে এইসব বলিউড তারকাদের, নাম জানলে চমকে যাবেন
বাহুবলীর অফার ছেড়ে পস্তাতে হয়েছে এইসব বলিউড তারকাদের, নাম জানলে চমকে যাবেন
ভারতের অগণিত সিনেমার মধ্যে বরাবরই কড়া টক্কর হয়েছে বক্স অফিস কালেকশন নিয়ে। বিশেষত, বলিউডের বহু সিনেমা তৈরি করেছে একের পর এক বক্স অফিস রেকর্ড। কিন্তু তারপরেও সকল হিরো হার মেনেছেন মাহেশমতীর সম্রাট বাহুবলীর কাছে। কারণ এখনও পর্যন্ত দেশের সর্বোচ্চ বক্স অফিস কালেকশন হিসেবে বিশ্বজুরে ১৮০০ কোটি টাকার রেকর্ড নিয়ে সিংহাসনে সম্রাটের মতই বসে আছে 'বাহুবলী'র দুটি সিনেমা। সেইসঙ্গে এখনও পর্যন্ত দেশের সেরা বিগ বাজেটের অন্যতম সিনেমা দক্ষিণ ভারতের সুপারহিট পরিচালক এস এস রাজামৌলী নির্মিত বাহুবলী। এই সিনেমায় যাঁরা অভিনয় করেছেন তাঁদের নিজস্ব পরিচিতিকে অনেকাংশেই ছাপিয়ে গিয়েছে সিনেমার চরিত্রগুলি। কিন্তু সিনেমাটির প্রধান প্রধান চরিত্রের অফার বলিউডের একাধিক অভিনেতাদের কাছে গেলেও তাঁরা সিনেমাটি করতে রাজি হননি। এছাড়াও কোনও কোনও অভিনেতার অতিরিক্ত পারিশ্রমিকের চাহিদার কারণে বাধ্য হয়ে প্রযোজকরা অন্য অভিনেতা খুঁজেছেন। সেই তালিকায় রয়েছেন তাবড় তাবড় বলিউড অভিনেতা।

বাহুবলী
সিনেমার মুখ্য ভূমিকা অর্থাৎ বাহুবলীর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার মহাসাগর তৈরি করেছেন দক্ষিণের অভিনেতা প্রভাস। কিন্তু এই চরিত্রে পছন্দের তালিকায় রাজামৌলীর কাছে প্রথম ছিলেন বলিউডের 'গ্রিক গড' হৃত্বিক রোশন। সিনেমাটি সম্পর্কে তাঁর কাছে রাজামৌলী পুরো বিষয়টি জানান। কিন্তু সেই সময় হৃতিক রোশন সিনেমাটি প্রত্যাখ্যান করেন, কারণ তখন তিনি মহেঞ্জোদারো'র শুটিং-এ ব্যস্ত ছিলেন, তাই ডেটের সমস্যা ছিল।

ভল্লালদেব
বাহুবলীর পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র 'ভল্লালদেব' হিসেবে প্রথমে বলিউডের তারকাদের কাছে অফার যায়। অভিনেতা বিবেক ওবেরয়কে প্রথম ভল্লদেবের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ে তিনি সেই অফার প্রত্যাখ্যান করেছিলেন। কারণ হিসেবে উঠে আসে ডেটের সমস্যা। এছাড়া জন আব্রাহাম ভল্লালদেবের চরিত্রে রাজামৌলির অত্যন্ত পছন্দের ছিলেন বলে জানা যায়। এমনকি জনকে স্ক্রিপ্টও পাঠিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা, কিন্তু সেই সময় জনের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে এই সিনেমা করতে পারেননি তিনি। পরে এই চরিত্র অসাধারণ ভাবে ফুটিয়ে তোলেন রানা দুগগাবতী।

দেবসেনা ও অবন্তিকা
বাহুবলীতে প্রধান নারী চরিত্র দেবসেনার ভূমিকায় অনুষ্কা শেট্টি অভিনয় করেছেন। এবং দেবসেনার মাধ্যমে অনুষ্কা হয়ে উঠেছেন ন্যাশনাল ক্রাশ। তবে এর আগে অভিনেত্রী নয়নতারার কাছে ছবি করার অফার থাকলেও তা প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী। অন্যদিকে বাহুবলীতে অবন্তিকার ভূমিকায় অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। এই ভূমিকায় অভিনয় করার জন্য প্রথমে প্রস্তাব গিয়েছিল সোনাম কাপুরের কাছে। সেই সময় সোনাম কাপুরের হাতে অন্য কাজ থাকার দরুন সিনেমাটি তিনি করতে পারেন নি।

কাটাপ্পা ও শিবগামী
মালায়ালাম চলচ্চিত্রের সুপারস্টার মোহনলালকে সিনেমাটির কাটাপ্পা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সিনেমার শুটিং এর ডেট দিতে না পারার কারণে অভিনয় করেন সত্যরাজ। শ্রীদেবীকে রাজমাতা শিবগামী দেবীর ভূমিকায় অভিনয় করার জন্য রাজামৌলি প্রস্তাব দিয়েছিলেন। মোটা টাকা পারিশ্রমিক এর পাশাপাশি বেশ কিছু শর্ত দিয়েছিলেন শ্রীদেবী। বাধ্য হয়ে অন্য অভিনেত্রী খুঁজেছিলেন রাজামৌলি। এবং বলা বাহুল্য এই চরিত্রের জন্য রম্যা কৃষ্ণানকেই পারফেক্ট ম্যাচ বলে মনে করেন দর্শকরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications