অতীতের অনেক গল্পই নেই প্রিয়াঙ্কা চোপড়ার আত্মজীবনী ‘আনফিনিশড’–এ
প্রিয়াঙ্কা চোপড়ার আত্মজীবনী ‘আনফিনিশড’
বলিউড কাঁপিয়ে এখন হলিউডেও বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের জীবনের অধিকাংশ দিনই তিনি লাইমলাইটে থেকেছেন, তাঁর জীবনের এই সফরের দারুণ গল্প তিনি শোনাতে চান সকলকে। যদিও ভক্তরা পিগি চপসের জীবনের সব কাহিনী পাবেন না তাঁর আসন্ন আত্মজীবনী 'আনফিনিশড’ বইতে। এক সাক্ষাতকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন যে তাঁর বইতে শুধুমাত্র তাঁর বর্তমান জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রাধান্য পাবে।

প্রিয়াঙ্কা এও জানিয়েছেন যে তিনি কোনওভাবেই পাঠকদের কাছে কিছু গোপন রাখতে চান না, এটা তাঁর অভিপ্রায় নয়, প্রিয়াঙ্কা শুধু চান বর্তমানে যেটা সত্যি তাঁর জীবনে সেটা নিয়েই বইতে কথা বলতে। প্রিয়াঙ্কা বলেন, 'বর্তমানে আমার জীবন এবং আমার সফর চলাকালীন যা ঘটছে আমি সেই বিষয়ে সৎ থাকতে চাই। কারণ আমি পাঠকদের জানাতে চাই যে বর্তমানে আমি কোন জায়গায় রয়েছি, তারই সৎ প্রতিচ্ছবি দিতে চাই। আমি এ নিয়ে কথা বলচে চাই না বা এটা আমার প্রসঙ্গ নয়, এ ধরনের কোনও এডিট আমার বইয়ে পাওয়া যাবে না। খুব সৎভাবে আমার গল্প বলা হয়েছে।’ ফিল্ম কম্পানিয়ানসের অনুপমা চোপড়াকে সাক্ষাতকার দিতে গিয়ে বলেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা এও জানিয়েছেন যে তিনি প্রথমে ভেবেছিলেন নিজের তরুণী স্বত্বাকে তিনি প্রথমে চিঠি লিখে বইয়ের ফরম্যাট তৈরি করবেন। কিন্তু লকডাউনের সময় তিনি উপলব্ধি করেন যে তাঁর জীবনে বেশ কিছু স্মৃতি রয়েছে। এরপর তিনি মনে রাখতে চান এমন স্মৃতিগুলিকে ও মুহূর্তগুলিকে একজায়গায় জড়ো করতে শুরু করেন এবং বইয়ের বিষয়বস্তু তিনি পেয়ে যান। প্রিয়াঙ্কাকে শেষবারের মতো দেখা গিয়েছে নেটফ্লিক্সে দ্য হোয়াইট টাইগার সিনেমায়। এই সিনেমাটি নিয়ে বহু চর্চা হয়েছে এবং বর্তমানে এটি নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিনেমা।












Click it and Unblock the Notifications