‘‌গোয়াওয়ালে বিচ মে’‌ চুটিয়ে ছুটি উপভোগ করছেন টলি পাড়ার এই তিন যুগল

গোয়ায় টলিউডের এই তিন যুগল

বিয়ের পরপরই কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলেন টেলিভিশনের এই দুই তারকা দম্পতি অন্যদিকে টলিউডের এই তারকা জুটিও ব্যস্ত ছিলেন বিধানসভা নির্বাচন নিয়ে। হাতে একটু অবসর পেতেই এই তিন যুগল পাড়ি দিলেন গোয়াতে। না একসঙ্গে নয় যদিও, তবে

তিনজনেরই ছুটি কাটানোর প্রছম পছন্দ গোয়া। তিন যুগল সোশ্যাল মিডিয়ায় গোয়ায় কাটানো বিভিন্ন মুহূর্ত, ছবি, ভিডিও, রিল করে অনুগামীদের জন্য পোস্ট করছেন।

বনি সেনগুপ্ত ও কৌশানি চক্রবর্তী

বনি সেনগুপ্ত ও কৌশানি চক্রবর্তী

একজন বিজেপি তো একজন তৃণমূল। কিন্তু তাতে কি, রাজনীতিতে যোগ দেওয়ার অনেক আগে থেকেই বনি ও কৌশানির মধ্যে ভালোবাসার রসায়ন জমে গিয়েছিল। বিধানসভা নির্বাচনের কাজ সামলে এবং শুটিংয়ের কাজের পর হাতে কিছুটা সময় পেয়েছিলেন বনি ও কৌশানি দু'‌জনেই। তাই সাতপাঁচ না ভেবে একসঙ্গে পাড়ি দিলেন গোয়াতে। কৌশানি যদিও প্রথম থেকেই রহস্য বজায় রেখেছিলেন যে তাঁরা কোথায় গুরতে গিয়েছেন তা নিয়ে। বরং বখ্তদের সেটা অনুমান করতে বলেছিলেন তিনি। তবে সি-বিচ ও খাওয়া-দাওয়ার ধরন দেখে অনেকেই অনুমান করেছিলেন যে বনি-কৌশানি প্রি-হানিমুন করতে গোয়াতে গিয়েছেন। কৌশানি প্রচুর ছবি ও ভিডিও শেয়ার করেছেন সেখান থেকে। তবে বনির জন্মদিনের আগেই তাঁরা ফিরে এসেছেন শহরে।

নীল ভট্টাচার্য ও তৃণা সাহা

নীল ভট্টাচার্য ও তৃণা সাহা

এ বছরের ফেব্রুয়ারিতে রাজকীয়ভাবে বিয়ে সারেন টেলিপাড়ার জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। বিয়ের পরপরই তাঁরা দু'‌জনেই ব্যস্ত হয়ে পড়েন যাঁর যাঁর শুটিং নিয়ে। সেভাবে মধুচন্দ্রিমায় যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। মাঝখানে নীল-তৃণা তাঁদের বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। এবারও কাজের থেকে একটু অবসর নিয়ে বন্ধুদের নিয়ে গোয়ায় ছুটি কাটাতে চলে গেলেন এই দম্পতি। প্রতিদিনই তৃণা ও নীল গোয়ার দারুণ সময় কাটানোর ছবি-ভিডিও পোস্ট করছেন। দারুণভাবে মজা করছেন গোয়াতে। নীল ও তৃণার ছবি-ভিডিও ইতিমধ্যেই নেট দুনিয়ায় দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছে।

দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়

দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়

গত বছরের ডিসেম্বরে চারহাত এক হয়েছে দেবলীনা কুমার ও উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের। বিয়ের পর দ্বিতীয় করোনা ওয়েভের মহামারি তার ওপর গৌরবের রানী রাসমণি সিরিয়ালের শুটিং সব মিলিয়ে মধুচন্দ্রিমাটা বাকি ছিল। বিয়ের আটমাস পর তাই এই তারকা দম্পতি হানিমুনের জন্য গোয়াকেই বেছে নিয়েছেন। গোয়ার তাজ রিসর্টে রয়েছেন দেবলীনা ও গৌরব। দু'‌জনেই সুইমিং স্যুটে পুলের নীল জলে সময় কাটাচ্ছেন আবার কখনও বা ডিনার ডেটে যাচ্ছেন এই লাভ বার্ডস। গৌরব ও দেবলীনা দু'‌জনেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি-ভিডিও শেয়ার করেছেন ভক্তদের জন্য। মধুচন্দ্রিমার পর ফের কাজের মধ্যে ডুবে যাবেন তাঁরা, তাই এই ক'‌টা দিন শুটিং-ব্যস্ততা ভুলে একে-অপরকে সময় দিচ্ছেন এই দম্পতি।

ছবি সৌ:ইনস্টাগ্রম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+