রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ব্রেক আপের আসল কারণ সামনে এল!
বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ব্রেক আপের খবর ফাঁস হওয়ার পর থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এতদিনের সম্পর্ক ভাঙার কারণ কী। কারণ হিসাবে কখনও সামনে এসেছে রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকার নাম আবার কখনও বলিউডের ভাই ও ক্যাটের প্রাক্তন প্রেমিক সলমন খানের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে রণ-ক্যাটের ব্রেক আপের আসল কারণ যে অন্য তা এবার প্রকাশ্যে এল।
একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী ক্যাটের ঘণিষ্ঠসূত্রে খবর, "এই সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে দীপিকা পাডুকোনের কোনওরকম যোগাযোগ নেই। তামাশা ছবির শুটিংয়ের সময় রণবীর ও দীপিকার ঘণিষ্ঠতার কারণে ব্রেক আপ হয়েছে বলে মিডিয়ায় যে রটনা রটেছে তা ভুল।"

তাহলে রণবীর ও ক্যাটের সম্পর্ক ভেঙে দেওয়ার কারণ কী?
বিয়ে নিয়ে জট
রণবীরের সঙ্গে ক্যাটের সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই এই সম্পর্ক নিয়ে চুপচাপ ছিলেন রণবীর। বারবার বিয়ের কথা উঠলেও এই সম্পর্কে থিতু হওয়ার বিষয় চঞ্চল ছিলেন রণবীর। লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করলেও কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে বারবারই পিছপা হচ্ছিলেন ঋষিপুত্র। ক্যাটরিনা এবার রণবীরের সঙ্গে বিয়েটা সেরে ফেলতে চাইছিলেন, অথচ রণবীর এখনও প্রস্তুত নয়। বিয়ে নিয়ে দুজনের এই মতপার্থক্য অন্যতম কারণ।
রণবীরের মা-বাবার আপত্তি
একথা কারোরই অজানা নয় যে রণবীরের মা নীতু সিং এবং বাবা ঋষি কাপুর ক্যাটরিনাকে কখনওই ভালভাবে নেননি। বিশেষ করে ক্যাটরিনার সঙ্গে রণবীর লিভ ইন সম্পর্কের জন্য বাড়ি ছেড়ে বেড়িয়া যাওয়াটা একেবারে ভাল চোখে দেখেননি নীতু ও ঋষি।
ক্যাটরিনা কাইফ হবু শ্বশুরকে ইতিমধ্যেই 'পাপা' বলে ডাকতে শুরু করেছে এই তথ্য মিডিয়ায় আসাতে অদ্ভুৎভাবে প্রতিক্রিয়া জাহির করেছিলেন ঋষি। সবাইকে চমকে দিয়ে ঋষির জবাব ছিল, আমার কাছ থেকে এতটা স্বাধীনতা নেওয়ার দুঃসাহস করবে না ক্যাটরিনা।
নীতুর নাক গলানো
রণবীরের সব বিষয়ে নাক গলাতেন নীতু কাপুর। যা মুখে না বললেও পছন্দ করতেন না ক্যাটরিনা। যে কোনও অনুষ্ঠানে ক্যাটরিনা উপস্থিত থাকলেও তাঁকে এড়িয়ে চলতেন নীতু, যা বাইরের লোকের কাছেও মাঝে মাঝে স্পষ্ট হয়ে যেত।
ক্যাটরিনার বাড়ির তরফে দেওয়া বড়দিনের লাঞ্চেও অনুপস্থিত ছিলেন নীতু। যেখানে পরিবারের কোনও অনুষ্ঠান নীতু কখনও মিস করেন না। ক্যাটরিনার পরিবারও এই বিয়ের খুব একটা পক্ষে নয়। বিশেষত ক্যাটের প্রতি নীতু ও ঋষির আচরণের জন্যই। তাই এই সম্পর্কটিকে আর বয়ে বেড়ানোর কোনও মানে হয়না বলেই ক্যাট ও রণবীরের ঘণিষ্ঠসূত্রের মত।












Click it and Unblock the Notifications