দেশের প্রতি ভক্তিকে কি প্রমাণ করা যায়! উত্তর খুঁজছে ঋষি-তাপসী অভিনীত 'মুল্ক', দেখুন ট্রেলার

'দেশভক্তি' শব্দটি যতটা আবেগঘন , ততটাই প্রাসঙ্গিক। ছোট্ট এই শব্দকে ঘিরে বহুকাল ধরে বহু ক্ষেত্রে অনেক আগ্নিগর্ভ পরিস্থিতি জন্ম নিয়েছে। সেই রকমেরএকটি পরিস্থিতি তুলে ধরেছে অনুভব সিনহার ফিল্ম 'মুল্ক'।

'দেশভক্তি' শব্দটি যতটা আবেগঘন , ততটাই প্রাসঙ্গিক। ছোট্ট এই শব্দকে ঘিরে বহুকাল ধরে বহু ক্ষেত্রে অনেক আগ্নিগর্ভ পরিস্থিতি জন্ম নিয়েছে। সেই রকমেরএকটি পরিস্থিতি তুলে ধরেছে অনুভব সিনহার ফিল্ম 'মুল্ক'।

দেশের প্রতি ভক্তিকে কি প্রমাণ করা যায়! উত্তর খুঁজছে ঋষি-তাপসী অভিনীত মুল্ক, দেখুন ট্রেলার

দেশের প্রতি ভক্তিকে কি প্রমাণ করা যায়! উত্তর খুঁজছে ঋষি-তাপসী অভিনীত মুল্ক, দেখুন ট্রেলার

একটি নৃশংস জঙ্গি হামলা। যার জেরে মানুষের প্রাণক্ষয়, রক্ত আর বারুদের গন্ধের মধ্যেই চলেছে স্বজন হারার আর্তনাদ। এমন হৃদয় বিদারক দৃশ্য দিয়ে শুরু হয়েছে 'মুল্ক' ছবির ট্রেলার ভিডিও। এরপরই হামলার নেপথ্য নায়ককে ধরতে প্রশাসন জোরদার অভিযান চালায়। বাড়ি ঘিরে ফেলে আটক করা হয় অভিযুক্ত জঙ্গিকে। এরপরই গল্প মোড় নেয় অন্যদিকে। ধৃত জঙ্গির পরিবারকে লড়তে হয় এক অন্যরকমের লড়াই। সেই লড়াইয়ের কাহিনিতে অন্যতম চরিত্র মুরাদ আলি মহম্মদ। চরিত্রে অভিনয় করেছেন ঋষি কাপুর। যিনি ধৃত জঙ্গির পরিবারের মাথা। এই লড়াইয়ে তাঁর পাশে দাঁড়ান এক মহিলা আইনজীবীকে। আইনজীবীর চরিত্রে রয়েছেন তাপসী পান্নু। এই টানটান উত্তেজনার ঘটনার কয়েক ঝলক তুলে ধরল ছবির ট্রেলার।

চাঁচাছোলা সংলাপ, রুদ্ধশ্বাস নৃত্যনাট্যের পটভূমি নিয়ে তৈরি হয়েছে অনুভব সিনহার 'মুল্ক' ছবিটি। আগামী ৩ অগাস্ট মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবিতে ঋষি কাপুর ও তাপসী পান্নু ছাড়াও রয়েছেন প্রতীক বব্বর। রয়েছেন আশুতোষ রাণা। ট্রেলারের পর আপাতত ছবি মুক্তির অপেক্ষায় সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+