উপলক্ষ্য অমিতাভ বচ্চনের জন্মদিন, ৮০ টাকায় সিনেমার টিকিট সহ ফিল্ম উৎসবের আয়োজন
জাতীয় সিনেমা দিবস ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপলব্ধি করিয়েছে যে সস্তার টিকিট দর্শকদের বেশি করে সিনেমা হলে টানতে পারে। ২৩ সেপ্টেম্বর গোটা দেশজুড়ে পালন করা হয়েছিল জাতীয় সিনেমা দিবস এবং সেদিন মাত্র ৭৫ টাকায় টিকিট বিক্রি করা হয়েছিল। এর ফলস্বরূপ শুধুমাত্র ব্রহ্মাস্ত্র-এর মতো বড়-টিকিটের বাজেটের সিনেমাই নয় বরং চুপ ও ধোকা রাউন্ড ডি কর্নার-এর মতো ছোট বাজেটের সিনেমাগুলিও হাউজফুল হয়েছে।

এরপর এই অফারটি সপ্তাহের অন্যদিনেও বাড়ানো হয়। সম্প্রতি ৭ সেপ্টেম্বর শুক্রবার অমিতাভ বচ্চন ও রশ্মিকা মন্দানা অভিনীত সিনেমা গুডবাই মুক্তি পেয়েছে, মুক্তির দিন এই সিনেমার টিকিট বিক্রি করা হয়েছে মাত্র ১৫০ টাকায়। তবে সিনেমার নির্মাতারা দর্শকদের হলমুখী করতে আরও দারুণ প্রস্তাব নিয়ে এসেছেন।
আগামী ১১ অক্টোবর মঙ্গলবার অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষ্যে দর্শকরা গুডবাই সিনেমা দেখতে পারবেন ৮০ টাকায় টিকিট কেটে। এক সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে যে, 'এই সিনেমা মুক্তির পর পরই অমিতাভ বচ্চন মঙ্গলবার ৮০ বছরে পা দিতে চলেছেন। ছবির নির্মাতারা মাল্টিপ্লেক্স চেইনের সঙ্গে কথা বলেছে এবং তারাও এই প্রস্তাবে খুবই খুশি। তারা স্বচ্ছন্দ্যে ৮০ টাকায় দর্শকদের সিনেমা দেখার সুযোগ করে দিতে চান।
১১ অক্টোবরের জন্য অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে।' এও জানা যাচ্ছে যে কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন ৮০ বছরে পা দেবেন তাই সিনেমা হলগুলিতে দারুণ সাড়া ফেলবে এই অফার। এই দারুণ অফারের প্রচার করবেন নির্মাতারা যাতে ১১ অক্টোবর তাঁদের সিনেমা দেখতে হলে দর্শকের ভিড় উপচে পড়ে। নির্মাতা এবং সিনেমা হলের মালিকরা প্রত্যাশা করছেন যে সস্তায় টিকিটের দাম হওয়ায় দর্শকরা চুটিয়ে হলে আসবেন।
জানা যাচ্ছে যে পিভিআর সিনেমা, আইনক্স, সিনেপলিস, মিরাজ, মুক্তা সহ অনেক মাল্টিপ্লেক্স এই প্রস্তাব গ্রহণ করেছে। এছাড়াও অন্যান্য মাল্টিপ্লেক্স ও একক-স্ক্রিন সিনেমা হলও ওইদিন ৮০ টাকায় টিকিট বিক্রি করার প্রস্তাবে রাজি হয়েছে। এছাড়াও 'বচ্চন ব্যাক টু দ্য বিগিনিং' ফিল্ম উৎসবও পিভিআর সিনেমা হলগুলিতে চালু হয়েছে। যার আয়োজক ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন।
৮ অক্টোবর থেকে এই উৎসব ১৭টি শহরে চলবে ১১ অক্টোবর অমিতাভের জন্মদিন পর্যন্ত। এই ফিল্ম উৎসবের অন্তর্গত অমিতাভ বচ্চনের ডন, কালা পাত্থর, কালিয়া, কভি কভি, অমর আকবর অ্যান্টনি সহ একাধিক সিনেমা বড় পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকেরা। এক্ষেত্র ৮,৯ ও ১০ অক্টোবর ১৫০ টাকায় টিকিট কিনলেও ১১ অক্টোবর ৮০ টাকায় টিকিট পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications