এবার করোনার কবলে গায়িকা ইমন চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা

গায়িকা ইমন চক্রবর্তী করোনা আক্রান্ত

দেশে নিরন্তর বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই করোনার হাত থেকে রেহাই পায়নি নেতা -মন্ত্রী, টলি- বলি অভিনেতা অভিনেত্রীরা। এবার কোভিড আক্রান্ত হলেন গায়িকা ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় একথা নিজেই জানালেন গায়িকা নিজেই। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি পোস্ট করে জানান, 'আমার দরজায় খিল, কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে’।

এবার করোনার কবলে গায়িকা ইমন চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা

জানা গিয়েছে, কয়েক দিন ধরেই জ্বর, সর্দি-কাশি গলা ব্যথায় ভুগছিলেন গায়িকা। তাই আর দেরি না করেই বৃহস্পতিবার সকালে করোনা পরীক্ষা করান তিনি। পরীক্ষা করানোর প্রায় ৪০ ঘণ্টা পরেও হাতে পাননি কোভিড রিপোর্ট। রিপোর্ট না পেয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন। গত ৭ জানুয়ারি তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে জানিয়েছিলেন। এরপরই তিনি করোনা আক্রান্ত হলেন।

গত বুধবার টলিউডের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র ও দেব, এঁরা সকলেই এখন কোভিডের কবলে। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ে কার্যত ধরাশায়ী গোটা টলিউড।

উল্লেখ্য, অন্যদিকে টালিউডেও থাবা বসিয়েছে করোনা। দ্বিতীয়বার করোনা আক্রান্ত অভিনেত্রী রেশমি সেন । নিয়েছিলেন করোনার ভ্যাকসিনের দুটি ডোজ। করোনা আক্রান্ত অভিনেতা রুদ্রনীল ঘোষ। প্রত্যকেই হোম আইসোলেশনে আছেন বলে জানা গিয়েছে।

দেব জানান, ' আমি কোভিড পজেটিভ, এটা একাবারেই গুজব। এবং ভুল। আজ সকালে আরটি-পিসিআর টেস্ট করিয়েছি। রাতে রিপোর্ট পেয়ে যাব। আমার জন্য চিন্তা করার জন্য সবাইকে ধন্যবাদ। একটা বিষয় নিশ্চিত যে আমরা যুদ্ধের পর্যায়ে আছি। সিনেমা, মিছিল, মেলা, বড় সমাবেশ, সবকিছু অপেক্ষা করতে পারে। নিজের প্রিয়জনেদের খেয়াল রাখুন। মাস্ক পরুন। (এটুকুই)'

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে, দেশে ২৪ ঘণ্টায় ১,৫৯,৬৩২ জন কোভিড আক্রন্ত হয়েছেন। যা গত প্রায় ২২২ দিনের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। সংক্রমণের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বৃদ্ধি পেয়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। যা নিয়ে ক্রমশই বাড়ছে উদ্বেগ।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+