পুরুষরা এখন কিছু করার আগে সাত পা পিছিয়ে যায়, মিটু নিয়ে মন্তব্য কাজলের
পুরুষরা এখন কিছু করার আগে সাত পা পিছিয়ে যায়, মিটু নিয়ে মন্তব্য কাজলের
ভারতে মিটু আন্দোলনে কেটে গিয়েছে প্রায় ১৫ মাস। এদিন পর এই নিয়ে মুখ খুললেন কাজল। তিনি ও শ্রুতি হাসান জানিয়েছেন, বিনোদন জগতে যৌন হয়রানি নিয়ে কথোপকথন মূলত আলাদা।

কাজলের কথায় সচেতন হয়েছে পুরুষরা
কাজলের শর্ট ফিল্ম ‘দেবী' বিশেষ প্রদর্শনে এসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিটু আন্দোলনের প্রভাব নিয়ে কথা বললেন কাজল ও শ্রুতি হাসান। তাঁদের মতে বদল এসেছে। কাজল জানান, বলিউডের অন্দরে পুরুষরা কি নিয়ে কথা বলছেন তা নিয়ে যথেষ্ট সচেতনতা এসেছে। কাজল বলেন, ‘হ্যাঁ। অবশ্যই। পরিবর্তন এসেছে। শুধু ফিল্মের সেটেই নয়। বিভিন্ন ক্ষেত্রেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। মিটু আন্দোলনের জোয়ার অনেকের জীবনে বদল এনেছে। সত্যি বলতে ভাল, মন্দ, আলাদা সব ধরনের পুরুষই কিছু করার আগে সাত পা পিছিয়ে যান এখন। আর এটা খুব প্রয়োজন। ভাল বা খারাপের চেয়েও অনেকের চিন্তাভাবনা প্রত্যেকের প্রতিদিনের কথোপকথনে হয়ে থাকে সেটা সেটা বা অফিসের পরিবেশে হোক না কেন।'

শ্রুতি হাসানের বক্তব্য
‘দেবী'-তে কাজলের সহ-অভিনেত্রী শ্রুতি হাসান জানান যে পুরুষরা এখন অনেক বেশি সচেতন হয়ে গিয়েছেন কারণ তাঁরা জানেন যে কোনও আপত্তিকর আচরণ করলে তা তাঁদের কর্মজীবনে প্রভাব পড়বে। শ্রুতি বলেন, ‘তখন মিটু নিয়ে প্রতিবাদ সবে শুরু হয়েছে। আমি লন্ডন থেকে বিমানে করে ফিরছিলাম। আমার এক সহযাত্রীকে দেখলাম, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা ও সেই সংক্রান্ত বিষয়ে শারীরিক নৈকট্যের উপর একটি প্রতিবেদন পড়ছিলেন। এই সচেতনতা দেখে ভাল লাগল।' তিনি আরও জানান যে ভারতে যে এ ধরনের কিছু হবে তা তিনি কোনওদিন ভাবেননি। তবে এখন যে মহিলারা চুপ করে না থেকে বলতে শিখেছেন এটা দেখে তাঁর ভালো লাগছে।

মিটু আন্দলনের শুরু
ঠিক দু'বছর আগে হলিউডে প্রথম মিটু আন্দোলন দেখা যায়। এরপরই তার রেশ এসে পড়েছিল বলিউডেও। একের পর এক অভিনেত্রীরা তাঁদের অভিনয় জীবনে ঘটে যাওয়া নানান অপ্রীতিকর ঘটনা নিয়ে সরব হয়েছিলেন। শুরু হয়েছিল প্রতিবাদ। নানা পাটেকর, অলোক নাথ, সাজিদ খান, অন মালিকদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন নেহা ধুপিয়া, তনুশ্রী দত্তেরা। সেই প্রতিবাদ চলছে আজও।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications