দ্য কাশ্মীর ফাইলস ‘প্রোপোগান্ডা ছবি’, অ্যাখা জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার
দ্য কাশ্মীর ফাইলস ‘প্রোপোগান্ডা ছবি’, অ্যাখা জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার
দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস’। একশো কোটির বেশি আয় ইতিমধ্যেই করে ফেলেছে এই সিনেমা। তবে 'দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মুখ খুললেন জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তিনি পরিচালক বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমাকে কটাক্ষ করে বলেন, এটি 'প্রচারমূলক সিনেমা’। প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ফিল্ম দীর্ঘদিন পর, ফের কাশ্মীরি হিন্দুদের গণহত্যা ও দেশত্যাগে বাধ্য করার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনাকে উসকে দিয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিতে গিয়ে ফারুক আবদুল্লা বলেন, 'এটা উদ্দেশ্যপ্রণোদিত ছবি। কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা হয়েছিল, তারজন্য সে রাজ্যের হিন্দু–মুসলিম প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমার হৃদয়েও রক্ষক্ষরণ হয়েছে এই ট্র্যাজেডির জন্য। রাজনৈতিক দলগুলির একাংশ জাতিগত শুদ্ধিকরণে আগ্রহ ছিল।’ দ্য কাশ্মীর ফাইলস–এ দেখানো হয়েছে ১৯৯০ সালে কাশ্মীর বিদ্রোহের সময় কাশ্মীরি পণ্ডিতদের ওপর হওয়া মর্মান্তিক অত্যাচার ও দেশছাড়ার সত্য ঘটনা।
ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লা সেই সময় পদক্ষেপ করার অভিযোগকে নস্যাৎ করেছেন। তিনি বলেন, 'যদি কেউ কাশ্মীরি পণ্ডিতদের উপর কী হয়েছিল, তা জানতে চান, তাহলে কথা বলুন মানুষের সঙ্গে, যেমন মুসার রাজা, যিনি সেই সময় আমার মুখ্য সচিব ছিলেন অথবা আরিফ মহম্মদ খান, যিনি সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী পদে ছিলেন। যাঁরা সত্যিটা প্রকাশ করতে পারবেন।’
ফারুক আবদুল্লা বলেছেন, এই ঘটনার জন্য দায়ী প্রমাণিত হলে, তিনি দেশের যে কোনও জায়গায় ফাঁসিতে ঝুলতে প্রস্তুত। তিনি বলেন, 'তবে, একজন সৎ বিচারক বা কমিটি তদন্ত করলে, তবেই আসল সত্য বেরিয়ে আসবে। জানা যাবে ওই মর্মান্তিক ঘটনার জন্য কে দায়ী।’ এরপরই তিনি আরও বলেন, 'ফারুক আবদুল্লাহ দায়ী প্রমাণিত হলে, তাঁকে ফাঁসি দেওয়া হোক। কিন্তু যারা দায়ী নয় তাদেরকে দোষারোপ করাটা ঠিক নয়।’ আর এই কারণেই বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস’ ছবিকে তিনি একটি 'প্রোপাগান্ডা মুভি’ বলে নিন্দা করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications