বাদশা এবার ডাঙ্কি! ফার্স্ট লুক সামনে আসতেই শাহরুখের পোস্টে লাইকের পাহাড় ফ্যানদের
বেশ কিছুদিন বড় পর্দার বাইরে কাতিয়েছেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান। কিন্তু এরই মধ্যে ছবি বক্স অফিসে অসফল হওয়া, বিতর্ক, পুত্র আরিয়ানের ড্রাগ মামলা, এরকমই একাধিক বিষয় নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে থেকে শাহরুখ খানের নাম। তবে টানা দুই বছরের করোনা কাল কাটিয়ে ঠিক যেইভাবে আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছে দেশ তথা পৃথিবী, ঠিক সেইরকম ভাবেই নিজের জীবনের অনেক কঠিন ও প্রতিকূল মুহূর্ত কাটিয়ে আবার ধীরে ধীরে ফিল্ডে ফিরছেন কিং খান। আর তাও আবার একটি নয়, বরং একাধিক ছবির শুটিং চলছে শাহরুখের। আর সেই তালিকায় নয়া সংযোজন হল তাঁর আগামী সিনেমা 'ডাঙ্কি'।

বলিউডে আজকাল যদি কেউ নিজের আগামী ছবি নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন, তবে নিঃসন্দেহে তিনি হলেন শাহরুখ খান। বলিউডের 'কিং খান' একের পর এক ছবির জন্য প্রতিনিয়ত খবরের শিরোনামে রয়েছেন। এক কথায় এবার এবার একেবারেই বাউন্ডারি হাঁকানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন বাদশা। শাহরুখ খান এই মুহূর্তে তাঁর আসন্ন ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর বহু প্রতীক্ষিত 'পাঠান' এবং 'জওয়ান'এর লুক। আর এবার আরও এক ছবির ফার্স্ট লুক এল সামনে। 'ডাঙ্কি' নামের এই সিনেমায় এবার ফের চেনা ছন্দে দেখা যেতে চলেছে বাদশাকে
প্রথমবার বলিউডের সুপারহিট পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করছেন বাদশা। 'পিকে', থ্রি ইডিয়টস, মুন্নাভাই, সঞ্জু, এমনই ব্লকবাস্টার হিট সিনেমা রয়েছে রাজকুমার হিরানি'র পরিচালনায়। আর এবার রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ছবিটির জন্য শাহরুখের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা শুরু করলেন। শাহরুখের রেড চিলিস এবং রাজকুমার হিরানির প্রযোজনা সংস্থার যৌথ পরিবেশনায় বড় পর্দায় আসতে চলেছে এই সিনেমা। সূত্রের খবর, 'ডাঙ্কি' ছবির শুটিং নাকি খুব দ্রুত এগিয়ে চলছে। এছাড়াও জানা গিয়েছে, মুম্বাইয়ে ছবিটির প্রথম শিডিউলের শুটিং শেষ করেছেন কিং খান। রাজকুমার হিরানির ছবির পরবর্তী শিডিউলের শুটিং হবে বিদেশে। এ জন্য শিগগিরই বিদেশ চলে যাবেন শাহরুখ। শোনা যাচ্ছে শাহরুখ এই ছবির জন্য একটি মজার নাচও শ্যুট করেছেন যা বিখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচার্য কোরিওগ্রাফি করেছেন।
শাহরুখ খান অভিনীত পরিচালক রাজকুমার হিরানির পরবর্তী ছবি 'ডাঙ্কি'র প্রথম ঝলক সামনে এল সম্পূর্ণ মজার ছলেই। যেখানে প্রথমেই দেখা গিয়েছে পরিচালক রাজকুমার হিরানি এবং শাহরুখ খান পাশাপাশি দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথা বলছেন। শাহরুখকে বলতে শোনা গিয়েছে যে আমির খান, সঞ্জয় দত্তের মত তারকাদের সঙ্গে ব্লকবাস্টার হিট ছবি বানালেও কেন তাঁর সিনেমা পরিচালনা করেননি রাজকুমার। আর সেখানেই পরিচালক বলেন যে তাঁর আগামী ছবিতে অভিনয় করছেন শাহরুখ। এই ছবিতে কমেডি, ইমোশন, রোম্যান্স, সব আছে। এরপর নাম জিজ্ঞাসা করতেই পরিচালক বলেন 'ডাঙ্কি'। শাহরুখ উত্তরে বলেন 'কী ডঙ্কি!' তখন ফের রাজকুমার হিরানি বলেন 'ডঙ্কি নয়, ডাঙ্কি'। আর সেখানেই দেখা যায় মরুভূমির বালিতে ফুটে উঠছে সিনেমার নাম। সবকিছু ঠিক থাকলে আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমা।
অন্যদিকে, জুনের মাঝামাঝি কিং খান অ্যাটলির ছবি 'জওয়ান'এর শুটিং শুরু করবেন বলেও খবর রয়েছে। দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে এই ছবি করছেন তিনি। সেই সঙ্গে সলমন খানের আগামী ছবি 'টাইগার ৩'-এ শাহরুখ খানকে ক্যামিও করতে দেখা যাবে। 'ডাঙ্কি'-এর ফরেন শিডিউলে যাওয়ার আগে সলমনের ছবির জন্য শুটিং শেষ করবেন শাহরুখ খান। এছাড়াও 'পাঠান' ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। এই ছবিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications