Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টানটান রহস্য সমাধান করতে দার্জিলিংয়ে আসছেন একেন বাবু, মুক্তি পেল ‘‌দ্য একেন’‌ ট্রেলার

টানটান রহস্য সমাধান করতে দার্জিলিংয়ে আসছেন একেন বাবু, মুক্তি পেল ‘‌দ্য একেন’‌ ট্রেলার

হইচই অরিজিনালের '‌একেন বাবু’‌ সফলতার তুঙ্গে যাওয়ার পর এবার বড় পর্দাতেও দর্শকদের মন জয় করতে হাজির হবে। নববর্ষের দিনই বাঙালিদের প্রিয় একেন বাবু মুক্তি পেতে চলেছে। এসভিএফ মুভির প্রযোজনায় জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচলনায় '‌দ্য একেন’‌–এর ট্রেলার মুক্তি পেল শুক্রবার। টিজারে অভূতপূর্ণ সাড়া পাওয়ার পর এই ট্রেলারও যে দর্শকদের পছন্দ হয়েছে তা বলাই বাহুল্য। শুক্রবার এসভিএফ–এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সিনেমার ট্রেলার মুক্তি পায়।

টানটান রহস্য সমাধান করতে দার্জিলিংয়ে আসছেন একেন বাবু, মুক্তি পেল ‘‌দ্য একেন’‌ ট্রেলার


এই সিনেমায় অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে বাঙালির মাছে–ভাতে গোয়েন্দা সকলের প্রিয় একেন্দ্র সেনের ভূমিকায়। তিনি ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়ে ফেলেছেন। এই সিনেমায় দেখা যাবে পায়েল সরকার, সুহত্র মুখোপাধ্যায়, সোমক ঘোষ এবং দেবাশিষ মণ্ডলকে। বড় পর্দায় একেন বাবুর সকলকে নিয়ে এই সফর এবং রহস্যজনক থ্রিলার যা দার্জিলিংয়ের মনোরম পরিবেশে দেখা যাবে, তা সিনেমা হলে আসবে ১৪ এপ্রিল।

দার্জিলিংয়ে জমজমাট রহস্যে একেন বাবুর সঙ্গী হিসাবে দেখা যাবে বাপি তথা সুহত্র মুখোপাধ্যায়কে এবং প্রমথ তথা দনপ্রিয় আরজে সোমক ঘোষকে। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে একেনবাবুর সঙ্গে দেখা হবে জনপ্রিয় নায়িকা বিপাশা মিত্রের সঙ্গে এবং একটি রোমাঞ্চকর তদন্ত কীভাবে মোড় নেয় খুনে এবং পাহাড়ে জমে ওঠে রহস্য। বিপাশা মিত্রের চরিত্রে দেখা যাবে পায়েল সরকারকে। মন্দার খ্যাত দেবাশিষ মণ্ডলকে এই সিনেমায় দেখা যাবে এক বিশেষ চরিত্রে।

ইতিমধ্যে ছবির টিজার থেকে শুরু করে ফার্স্ট লুক জনপ্রিয়তা কেড়েছে দর্শকমহলের। বড় পর্দায় একেন তথা অনির্বাণকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীবৃন্দ। '‌দ্য একেন’‌ সিনেমা হলে মুক্তি পাওয়া নিয়ে খুবই উৎসাহিত অনির্বাণ চক্রবর্তী। তিনি জানান যে প্রায় চার বছর ধরে তিনি একেনবাবুর চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শকদের থেকে অসম্ভব ভালোবাসা পেয়েছেন। বড় পর্দায় এই সিনেমা দর্শকরা পছন্দ করবেন বলেই তিনি আশাবাদী। এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+