দুনিয়ার সেরা অভিনেত্রী, টম ক্রুজের চেয়েও সেরা অ্যাকশন করি, দাবি কঙ্গনা রানাওয়াতের
দুনিয়ার সেরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত
বলিউড ছেড়ে এবার হলিউডকে আক্রমণ করা শুরু করল বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিংবদন্তী হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ ও 'ওয়ান্ডার ওম্যান’ তারকা গাল গ্যাডোটের চেয়েও ভালো অভিনেত্রী দাবি করার পর কঙ্গনা এবার সরাসরি দাবি করে বসলেন তিনি নাকি টম ক্রুজের চেয়েও ভালো স্টান্ট করতে পারে। উল্লেখ্য, টম ক্রুজ বিশ্বের অ্যাকশন তারকা হিসাবে এক নম্বরে রয়েছেন।

টম ক্রুজের চেয়েও ভালো অ্যাকশন
মঙ্গলবার কঙ্গনা মণিকর্নিকার পরিচালক তাঁর দক্ষতার প্রশংসা করার একটি পুরনো খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বলেন, 'উদারপন্থীরা ভীষণই চিন্তিত। হলিউডের বহু খ্যাতিমান অ্যাকশন পরিচালক এবং অনেক কিংবদন্তিরা বলেছেন যে আমি টম ক্রুজের থেকেও ভালো অ্যাকশন করি। বেচারা উদারপন্থীরা এটা পড়ুন আর হুতাশা প্রকাশ করুন।' মঙ্গলবার 'কুইন' অভিনেত্রী কঙ্গনা রানাউত রীতিমতো ঘোষণা করে জানান যে তাঁর মধ্যে অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপের মতে অভিনয় দক্ষতা এবং অভিনেত্রী গাল গ্যাডোটের মতো অ্যাকশনের দক্ষতা ও গ্ল্যামার রয়েছে। কঙ্গনা এও বলেন, 'আমি তর্কের জন্য তৈরি আছি, যদি কেউ আমাকে দেখাতে পারেন এই পৃথিবীর এমন কোনও অভিনেত্রীকে যাঁর শিল্পের পরিসর এবং গুনমান আমার চেয়ে বেশি। আমি কথা দিচ্ছি তেমনটা হলে আমি নিজের অহংকার ছেড়ে দেব। ততদিন পর্যন্ত আমি এই বিষয়টা নিয়ে অবশ্যই গর্ব করতে পারি।'

কঙ্গনা নিজের প্রশংসা নিজেই করেন
অভিনেত্রী তাঁর আসন্ন ছবি 'থালইভি' ও 'ধকাড়'-এর বেশ কয়েকটি দৃশ্য তুলে ধরে নিজের যুক্তির পক্ষে দৃঢ়তা তৈরি করেছিলেন। এই ছবিগুলি প্রমাণ করছিল যে কঙ্গনার শারীরিক গঠন 'থালাইভি' সিনেমার জন্য অনেকটাই স্থুলকায় হয়েছেন এবং 'ধকাড়' ছবির জন্য বেশ কয়েক কিলো ওজন বাড়িয়েছেন। কঙ্গনা টুইটে বলেন, 'বিরাট ট্রান্সফরমেশন অ্যালার্ট। আমি পারফরমার হিসাবে যে বিশাল বৈচিত্র ক্যামেরার সামনে তুলে ধরেছি এই সময় দাঁড়িয়ে সারা বিশ্বে কেউ তা করতে পারেনি।'

‘থালাইভি’ ছবিতে কঙ্গনা
তামিল রাজনৈতিকবিদ জে জয়ললিতার বায়োপিক 'থালাইভি'। দ্বিভাষিক এই সিনেমায় প্রয়াত নেত্রীর রূপোলি পর্দা থেকে রাজনৈতিক জগতে প্রবেশের সফরকে তুলে ধরবে। এই ছবির পরিচালনায় রয়েছেন এএল বিজয় এবং অভিনয়ে আছেন অরবিন্দ স্বামী, প্রকাশ রাই, মধু ও ভাগ্যশ্রী।

‘ধকাড়’ ছবি
'ধকাড়' ছবি স্পাই থ্রিলার ভিত্তিক, যেখানে কঙ্গনা এজেন্ট অগ্নির ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে কঙ্গনার প্রতিপক্ষ হিসাবে দেখা যাবে অর্জুন রামপালকে। এই ছবির পরিচালক রজনীশ রেজি ঘাই, ২০২১ সালের ১ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।












Click it and Unblock the Notifications