পরীমনির সঙ্গে বাংলাদেশের পুলিশকর্তার সম্পর্কের বিতর্ক নিয়ে মুখ খুললেন তসলিমা, নাম না করে ঝোড়ো পোস্ট
পরীমনির সঙ্গে বাংলাদেশের পুলিশকর্তার সম্পর্কের বিতর্ক নিয়ে মুখ খুললেন তসলিমা, নাম না করে ঝোড়ো পোস্ট
পরীমনিকে নিয়ে আগেও বক্তব্য রেখেছেন তসলিমা নাসরিন। তবে এবার তাঁর বক্তব্য যেন আরও বেশি চাঁচাছোলা হতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের তামাম অভিনেত্রী পরীমনি আপাতত জেলবন্দি। তাঁকে মাদককাণ্ডে গ্রেফতার করা হয়। পরবর্তী পর্যায়ে তাঁর সঙ্গে বাংলদেশের এক পুলিশ কর্তার সম্পর্ক নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এই ইস্যু নিয়েই এবার মুখ খুলেছেন লেখিকা তসলিমা নাসরিন।

পরীমনি ও বাংলাদেশের পুলিশের কর্তা ব্যক্তির প্রেম
তাঁর বাড়িতে পাওয়া গিয়েছে মাদক, মাদক সেবনের সরঞ্জাম ও মদের বোতল। এই ইস্যুকে কেন্দ্র করে গত সপ্তাহেই গ্রেফতার হন বাংলাদেশের সুন্দরী তারকা পরীমনি। এদিকে, পরীমনির গ্রেফতারি নিয়ে রীতিমতো তোলপাড় বাংলাদেশ। মাদক কাণ্ডে পরীমনির অবস্থান নিয়ে বিতর্কের মাঝেই সেদেশের পুলিশের কর্তা ব্যক্তিত্ব গোলাম সাকলাইনের সঙ্গে পরীমনির সম্পর্ক নিয়ে প্রবল বিতর্ক দানা বেঁধেছে। গত ১ অগাস্ট দুজনে একই ফ্ল্যাটে ১৮ ঘণ্টা সময় কাটিয়েছেন বলে খবর। এই বিষয়ে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তারপর থেকেই তুঙ্গে আলোচনা।

তসলিমার ঝোড়ো পোস্ট
'পুলিশের এক কর্মকর্তা এক সুন্দরী নায়িকার প্রেমে পড়েছেন বলে অফিসিয়ালি শাস্তি পাচ্ছেন। প্রেমের চেয়ে ভয়াবহ অপরাধ এখন আর কিছু নেই বাংলাদেশে। যৌনতার মতো নিকৃষ্ট জিনিসও আর কিছু নেই।' এই বক্তব্য তুলে ধরে তসলিমা নিজের পোস্টে কার্যত একের পর এক তোপ দাগেন। একই সঙ্গে তিনি বাংলাদেশকে তালিবান জমানার সঙ্গে তুলনা করেন। সেদেশে প্রেম নিয়েও একাধিক বক্তব্য ফের একবার নিজের পোস্টে তুলে ধরেন তসলিমা। এদিকে, তসলিমার পোস্টে বহু নেটিজনই ক্ষোভ প্রকাশ করেন।

'বাংলাদেশ তালিবানি রাজত্বের দিকে এগোচ্ছে'
তসলিমা নাসরিন এদিন একধাপ এগিয়ে ক্রমাগত তোপ দাগেন বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ঘিরে। তিনি নিজের পোস্টে লেখেন, ' তালিবানি রাজত্বের জন্য দেশটা অনেকদিন থেকেই একটু একটু করে তৈরি হয়েছে। এখন শুধু বাকি আছে সব মেয়ের গায়ে বাধ্যতামূলত বোরখা চড়ানো। আর প্রেম ভালোবাসার কোনও গন্ধ পেলে মেয়েকে মাটিতে অর্ধেক পুঁতে পাথর ছুঁড়ে মেরে ফেলা।
' তসলিমার এই মন্তব্য ঘিরে বহু নেটিজনই ক্ষোভ প্রকাশ করেছেন পরীমনি ইস্যুতে। বাংলাদেশের সঙ্গে তালিবানি কায়দা ঘিরে তুলনা নিয়ে অনেকেই বেশ ক্ষুব্ধ বলে দাবি করেছেন।

পরীমনি ও গোলাম সাকলায়েনের সম্পর্ক
জানা গিয়েছে, কয়েকদিন আগে পরীমনি যে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলেছিলেন বাংলাদেশের বোটক্লাবে, সেই মামলায় তদন্ত করতে গিয়েই পরীমনির সঙ্গে আলাপ হয় বাংলাদেশের পুলিশের কর্তা গোলাম সাকলায়েনের। এই নিয়ে পুলিশি জেরার সামনে পরীমনি মুখ খুলেছেন বলে জানা গিয়েছে। এদিকে,সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখা গিয়েছে যে পরীমনি গত ১ অগাস্ট সকাল ৮ টা ১৫ মিনিটে পুলিশ অফিসার গোলামের ফ্ল্যাটে যান। সেদিন রাত দেড়টা নাগাদ ওই ফ্ল্যাট থেকে পরীমনিকে বেরিয়ে যেতে দেখা যায়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন পরীমনির গাড়ির চালক। এউ ঘটনা সামনে আসার পরই গোলাম সাকলায়েনের বদলি হয়। আর সেই ঘটনা নিয়ে মুখ খোলেন তসলিমা।












Click it and Unblock the Notifications