'যখন জানতে পারে সে বিবাহিত পরীমনি সরে আসে', অভিনেত্রীর সঙ্গে পুলিশকর্তার প্রেম বিতর্কে ফের ঝড় তুললেন তসলিমা

'যখন জানতে পারে সে বিবাহিত পরীমনি সরে আসে',অভিনেত্রীর সঙ্গে পুলিশকর্তার প্রেম নিয়ে ফের ঝোড়ো পোস্ট লেখিকার

বাংলাদেশে পরীমনিকে নিয়ে একের পর এক ঝড় কার্যত বয়ে যাচ্ছে। এদিকে অভিনেত্রীর গ্রেফতারির আজ এক সপ্তাহ হল। গত সপ্তাহের বুধবার পরীমনির বাড়িতে দুপুরেই আসে ব়্যাবের বাহিনী। তারপর গোটা ঘটনা নিয়ে সন্ত্রস্তর পরীমনি লাইভে ফেসবুক ভিডিও করতে থাকেন। এরপর রুদ্ধশ্বাস মুহূর্তে পরীমনিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ তাঁর বাড়িতে পাওয়া গিয়েছে মদের বোতল থেকে মাদকের সরঞ্জাম। এই ইস্যুতে এক সপ্তাহে পরীমনির জীবনের নানান দিক নিয়ে দুই বাংলার বুকেই আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রথম থেকেই পরীমনির সপক্ষে গিয়ে বক্তব্য রেখেগিয়েছেন তসলিমা। এবারও তসলিমার লেটেস্ট পোস্টে পরীমনি প্রসঙ্গ এড়িয়ে গেল না। তাসলিমা তাঁর সাম্প্রতিক পোস্টে প্রশ্ন তুলেছেন যে পরীমনিকে রিমান্ডে নিয়ে ঠিক কী করা হচ্ছে? এছাড়াও পরীমনির ভেঙে যাওয়া প্রাক্তন প্রেম ও প্রেমজীবনে অভিনেত্রী কাকে কীভাবে জায়গা দিয়েছেন, বা তাঁদের থেকে দূরে সরে গিয়েছেন , তা নিয়ে এদিন তসলিমা বক্তব্য রাখেন পোস্টে।

'ধর্ষণ করা হচ্ছে না তো?'

'ধর্ষণ করা হচ্ছে না তো?'

পরীমনির প্রেমজীবন নিয়ে এক সাম্প্রতিক পোস্টে তসলিমা নাসরিন বিভিন্ন মন্তব্য তুলে ধরেছেন। সেখানে তাসলিমা পরীমনিকে রিমান্ডে নিয়ে কী করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। নিজের পোস্টের শেষে তসলিমা লেখেন ' এই যে তাকে রিমান্ডে নিচ্ছে দিনের পর দিন, রিমান্ডে তো শুনেছি মানুষকে প্রচণ্ড নির্যাতন করা হয়। রিমান্ডে নিয়ে পরীমণিকে তো মানসিক নির্যাতন করা হচ্ছেই, শারীরিক নির্যাতন করা হচ্ছে না তো? ধর্ষণ করা হচ্ছে না তো?' তসলিমার এই মন্তব্য নিয়েই কার্যত তোলপাড়া বাংলাদেশ। এদিকে, বাংলাদেশের পুলিশ কর্তার সঙ্গে পরীমনির প্রেম নিয়ে রীতিমতো তোলপাড় ওপার বাংলা।

পরীমনির প্রেম জীবন নিয়ে বিস্ফোরক তসলিমা

পরীমনির প্রেম জীবন নিয়ে বিস্ফোরক তসলিমা

' পরীমণি সমাজের অধিকাংশ মেয়ের মতোই ভুল মানুষের প্রেমে পড়ে। এক সাংবাদিকের প্রেমে পড়েছিল, তাকেই বিয়ে করবে ঘোষণা করেছিল। শেষ মুহূর্তে সে বিয়েটা ভেঙে দিতে সে বাধ্য হলো। কারণ সেই সাংবাদিক পরীমণির সিনেমার নিন্দে করেছিল, তাকে সিনেমা করতে বাধা দিচ্ছিল। এমন লোককে বিয়ে না করার সিদ্ধান্তটি পরীমণি ঠিক নিয়েছিল। এক পরিচালক তাকে বিয়ের প্রস্তাব দেওয়ায় সে হুট করে এক রাতের নোটিশে বিয়ে করে ফেলেছিল তাকে, পরদিন টনক নড়ে, এ লোক তো সুবিধের নয়'। ফেসবুক পোস্টে পরীমনিকে নিয়ে তসলিমা নাসরিন এমনই সমস্ত মন্তব্য করেছেন। পরীমনির প্রেম জীবন ও তাঁর পুরুষ সঙ্গী নিয়ে বাংলাদেশ জুড়ে বিভিন্ন সময় নানান আলোচনা হয়েছে। পরীমনির সঙ্গে পর্ন ফিল্মের যোগ নিয়েও কাটাছেঁড়া কম হয়নি। সেই জায়গা থেকে তসলিমার বক্তব্য রীতিমতো ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জনের সোশ্যাল মিডিয়ার ওয়ালে।

বিবাহিত পুরুষের সঙ্গে পরীমনির প্রেম নিয়ে তসলিমার বক্তব্য

বিবাহিত পুরুষের সঙ্গে পরীমনির প্রেম নিয়ে তসলিমার বক্তব্য

' অফিসারটি বলেছিল, সে অবিবাহিত। পরে যখন জানতে পারে সে বিবাহিত, পরীমণি সরে আসে। মেয়ে, তার ওপর সুন্দরী, তাকে যে কতভাবে পুরুষেরা এক্সপ্লয়েট করে! ' তসলিমার পোস্টে এই মন্তব্য নিয়েও বেশ তোলপাড় হচ্ছে। এদিকে, বাংলাদেশের তদন্তকারী গোয়েন্দা পুলিশের কর্তা ব্যক্তি গোলাম সাকলায়েনের সঙ্গে পরীমনি গভীর সম্পর্কে আবদ্ধ ছিলেন বলে জানা গিয়েছে। এই নিয়ে জেরার মুখে পরীমনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে খবর। গত ১ অগাস্ট বাংলাদেশের ওই গোয়েন্দা কর্তাব্য়ক্তির সঙ্গে একটি ফ্ল্যাটে পরীমনিকে ঢুকতেও দেখা যায় বলে খবর। তারপরই ওই গোয়েন্দা কর্তাকে বদলি করা হয়। তসলিমার পোস্টে দাবি করা হয়েছে, ওই পুলিশ কর্তা আদতে বিবাহিত বলেই তাঁর সম্পর্ক থেকে সরে আসতে চান পরীমনি। এরপরই মাদক কাণ্ডে পরীমনির গ্রেফতারি হয়।

পুলিশ কর্তার সঙ্গে পরীমনির ভিডিও ফাঁস

পুলিশ কর্তার সঙ্গে পরীমনির ভিডিও ফাঁস

এদিকে, গোলাম সাকলায়েন নামে ওই বাংলাদেশী পুলিশ কর্তার সঙ্গে পরীমনির সম্পর্ক নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। ওই ভিডিওতে গোলাম সাকলায়েন ও পরীমনিকে এক জন্মদিনের অনুষ্ঠানে ঘনিষ্ঠ হতে দেখা যায়। সেখনে এক টুকরো কেক নিয়ে গোলামের ঠোঁটে ঠোঁট বসিয়ে পরীমনিকে কেক খেতে দেখা গিয়েছে। এমনকি পরীমনিকে ভিডিওতে নাচতেও দেখা গিয়েছে।

ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+