সোনা জিতলেন প্রিয়া মালিক, ভুল টুইট করে নেটিজেনদের কাছে ট্রোলড তনুশ্রী চক্রবর্তী
ভুল টুইট করে নেটিজেনদের কাছে ট্রোলড তনুশ্রী চক্রবর্তী
সোনা জিতে সকলের মন জয় করেছেন কুস্তিগির প্রিয়া মালিক। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে শুভেচ্ছার বন্যা বইছে। কিন্তু প্রিয়া মালিককে শুভেচ্ছা জানাতে গিয়ে রীতিমতো ট্রোলড হলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

হাঙ্গেরির বিস্ত কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন হরিয়ানার কন্যা প্রিয়া মালিক। রবিবার দুপুরে তাঁকে নিয়ে টুইট করে বিপাকে পড়েন অভিনেত্রী। তনুশ্রী লেখেন, 'অলিম্পিক্সে প্রিয়া মালিক সোনা জিতেছেন। কী দারুণ ভাবে শুরু হল অলিম্পিক্স! আমাদের দেশের মেয়েরা সোনা এবং মন, দুই-ই জয় করছে।’ তবে তনুশ্রীর দেওয়া এই তথ্য একেবারেই ভুল। ভারতের হয়ে প্রিয়া সোনা জিতেছেন ঠিকই তবে তা অলিম্পিকে নয়, হাঙ্গেরিতে হওয়া বিশ্ব ক্যাডেট কুস্তুই প্রতিযোগিতায়। সোনা জতার খবর সঠিক হলেও প্রতিযোগিতার নাম ভুল বলেন তনুশ্রী।

এরপরই নেটিজেনদের কাছে একের পর এক ট্রোলড হতে শুরু করেন তিনি। ভারতের হয়ে প্রিয়া সোনা জিতেছেন বটে, কিন্তু তা অলিম্পিক্সে নয়, হাঙ্গেরিতে হওয়া বিশ্ব ক্যাডেট কুস্তি প্রতিযোগিতায়। সোনা জেতার খবর ঠিক দিলেও ভুল প্রতিযোগিতার নাম উল্লেখ করেন তনুশ্রী। একজন অভিনেত্রীকে কটাক্ষ করে বলেন, ' আপনি বিজেপি ছাড়লেন কেন? আপনি ওনাদের একদম সঠিক কর্মী হতে পারেন।’ আসল কথা হল এ বছরের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন কিন্তু জয়ী হতে পারেননি। কিছুদিন আগেই আবার তিনি রাজনীতি ছাড়বেন বলে জানিয়েছেন তাই সবকিছু নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড তনুশ্রী। তবে এরই মাঝে তনুশ্রীর ভুল শুধরে দিয়ে প্রযোজক রানা সরকার লিখেছেন, 'উনি অলিম্পিক্সে সোনা জেতেননি। তবে আশা করি আমরাও অলিম্পিক্সে সোনা পাব।’












Click it and Unblock the Notifications