নানা পাটেকর ইস্যুতে প্রিয়াঙ্কার পর টুইটঙ্কলকে একহাত নিলেন তনুশ্রী
নানা পাটেকর-তনুশ্রী দত্ত বিতর্কে আপাতত উত্তাল বলিউড। নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্ত যৌন হেনস্থার তোপ দাগেন নতুন করে। যদিও এর আগে ২০০৮ সালে সএই অভিযোগ তুলে ছিলেন তনুশ্রী।
নানা পাটেকর-তনুশ্রী দত্ত বিতর্কে আপাতত উত্তাল বলিউড। নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্ত যৌন হেনস্থার তোপ দাগেন নতুন করে। যদিও এর আগে ২০০৮ সালে সএই অভিযোগ তুলে ছিলেন তনুশ্রী।

এদিকে, তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক অভিনেত্রী । পাশে দাঁড়ান বহু তারকা। তবে তনুশ্রীর ক্ষোভ তাঁদের ওপরেও গিয়ে পড়ে। তনুশ্রী প্রথমে আক্রমণ করেন প্রিয়াঙ্কা চোপড়াকে । তনুশ্রীর অভিযোগকে প্রিয়াঙ্কা সমর্থন জানিয়ে একটি টুইট করেন। যে টুইটে লেখা থাকে, 'বিলিভ সার্ভাইভার্স'। আর 'সার্ভাইভার্স' কথাটি নিয়েই আপত্তি তুলেছেন তনুশ্রী। অভিনেত্রীর দাবি তাঁকে কেউ 'সার্ভাইভার্স ' বা 'ভুক্তভোগী' বলে তকমা দিক, এটা চাননা তিনি। এরপর অক্ষয়ের ঘরনী টুইঙ্কলকেও একহাত নেন তনুশ্রী।
টুইঙ্কল খান্নাও তনুশ্রীর সপক্ষে এসে মুখ খোলেন। টুইঙ্কলের সমর্থনকে স্বাগত জানিয়ে তনুশ্রী বলেন, 'ধন্যবাদ ম্যাম আমাকে সমর্থন জানানোর জন্য। কিন্তু আরনার স্বামী (অক্ষয় কুমার) আগে বা পরবর্তীকালেও নানা পাটেকরের সঙ্গে অভিনয় করছেন.. সেটার ব্যাপারে কিছু বলবেন?... ' পাশাপাশি তনুশ্রী প্রশ্ন তোলেন কে তাঁকে মন থেকে সমর্থন করছেন, আর কারা সমর্থনের বিষয়ে 'লোক দেখাচ্ছেন' তা নিয়ে! উল্লেখ্য, তনুশ্রী জানিয়ে দিয়েছেন, নানা পাটেকরের সঙ্গে আইনি লড়াই লড়তে তিনি প্রস্তুত।












Click it and Unblock the Notifications