ক্যানসার যুদ্ধে লড়াইয়ের এক অসামান্য বার্তা দিলেন আয়ুষ্মান পত্নী তাহিরা
কয়েক মাস আগেই আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ সোশ্যাল মিডিয়া বার্তায় জানিয়েছিলেন যে কীভাবে তিনি ক্যানসারের মত ভয়ঙ্কর রোগের সঙ্গে লড়াই চালাচ্ছেন।
কয়েক মাস আগেই আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ সোশ্যাল মিডিয়া বার্তায় জানিয়েছিলেন যে কীভাবে তিনি ক্যানসারের মত ভয়ঙ্কর রোগের সঙ্গে লড়াই চালাচ্ছেন। আরও একবার উঠে এল তাঁর এক অসামান্য বার্তাবহ একটি পোস্ট।

তাহিরা তাঁর সাম্প্রতিক পোস্ট-এ তাঁর একটি ছবি শেয়ার করেন। যে ছবিতে দেখা যায়, মাথা সম্পূর্ণ শেভ করে এক অন্য লুক নিয়ে তাহিরার চাউনি বলছে এক অন্য যুদ্ধের খতিয়ান। এই ছবি পোস্ট করে তাহিরা লেখেন, এটাই 'নতুন তাহিরা'। পাশপাশি , নিজের স্বাধীন সত্ত্বারও এক অসামান্য পরিচয় দেন তাহিরা তাঁর নতুন পোস্ট টিতে।
View this post on InstagramA post shared by tahirakashyapkhurrana (@tahirakashyap) on
উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ের ব্রেস্ট ক্যানসারে বহুদিন ধরেই চিকিৎসা চলছিল তাহিরার। এমনকি করভা চৌথের সময় তাহিরার জন্য উপবাস রেখেছিলেন তাঁর স্বামী আয়ুষ্মান। দাম্পত্য থেকে পেশাগত জীবন, চারপাশের এই সুন্দর পৃথিবীকে পরতে পরতে উপভোদ করার মধ্য দিয়েই ক্যানসার যুদ্ধ জয়ের পথে এগিয়ে চলেছেন তাহিরা।












Click it and Unblock the Notifications