'আপনি সত্যের পথযাত্রী, এই বিষয়টি দেখুন', সুশান্তের মৃত্যুরহস্যের জট খুলতে প্রধানমন্ত্রীকে চিঠি দিদির
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে যেন জল আরও ঘোলাটে হচ্ছে। মুম্বই পুলিশ ময়নাতদন্তের রিপোর্টে এই ঘটনাকে আত্মহত্যা বলে ইঙ্গিত দিলেও একটা শ্রেণি এই ঘটনাকে সরাসরি খুন বলে অভিযোগ করেছেন। এবং তার মধ্যে সুশান্তের আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব থেকে শুরু করে সমাজের একটা বড় অংশ রয়েছে। তাদের বিশ্বাস, সুশান্ত সিং রাজপুত যেভাবে মৃত্যুর মুখে এগিয়ে গিয়েছেন, তার পিছনে গভীর কোনও ষড়যন্ত্র রয়েছে।

সুশান্তের দিদির অভিযোগ
সুশান্তর দিদি শ্বেতা সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লিখে অনুরোধ জানিয়েছেন তাঁর ভাইয়ের মৃত্যু রহস্যের তদন্ত করার জন্য। তাঁর অভিযোগ, সুশান্তের মৃত্যু নিয়ে যে সমস্ত প্রমাণ রয়েছে তা নষ্ট করার চেষ্টা হচ্ছে। তা যাতে না হয় সেই অনুরোধ তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

নয়া তদন্তের আর্জি
এই মামলায প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্ব দিয়ে দেখুন বলেও আবেদন জানিয়েছেন সুশান্তের দিদি। তিনি সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে প্রধানমন্ত্রীকে বলেছেন, পুরো ঘটনাকে পুনঃতদন্ত করা হোক। আমাদের ভারতের আইনি ব্যবস্থার প্রতি ভরসা রয়েছে।

সুশান্তের কোনও গডফাদার ছিল না
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে সুশান্তের বোন বলেছেন, আপনি সবসময় সত্যের সঙ্গে দাঁড়িয়েছেন। আমার ভাইয়ের বলিউডে কোনও গডফাদার ছিল না। তাই আমার অনুরোধ, এই মামলাটিকে গুরুত্ব দিয়ে দেখা হোক।

অভিযোগ একাধিক
ঘটনা হল, এই মামলায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে টাকা আত্মসাত থেকে শুরু করে সুশান্তের টাকায় বেলেল্লাপনা করার অভিযোগ উঠেছে। যা নিয়ে সংবাদমাধ্যমে শোরগোল চলছে।

তদন্তে মুম্বই-পাটনা পুলিশ
এই অবস্থায় একদিকে মুম্বই পুলিশ অন্যদিকে বিহার পুলিশ মামলার তদন্ত করছে পাটনায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সুশান্তের পরিবারের তরফ এ অভিযোগ দায়ের করে মামলা করা হয়েছে সেই মামলার তদন্তে নেমেছে পাটনা পুলিশ












Click it and Unblock the Notifications