বলিউডে ফের নক্ষত্রপতন, সুরেখা সিকরির জীবনাবসানে শোকের ছায়া
বলিউডে ফের এক নক্ষত্রপতন। অভিনেত্রী সুরেখা সিকরির জীবনাবসানে রীতিমতো শোকের ছায়া পড়েছে বলিউডে। ৭৫ বছর বয়সে সুরেখা সিকরি এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনার জেরে রীতিমতো শোকস্তব্ধ তাঁর গুণগ্রাহীরা।

জানা গিয়েছে গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রী সুরেখা সিকরি। এরআগে ২০২০ সালে তাঁর ব্রেন স্ট্রোক হয় বলে খবর। সেই সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। যে অসুস্থতা থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি। এরপর এদিন সকালে তাঁর প্রয়াণ হয়। তিনবারের জাতীয় সম্মানে ভূষিত সুরেখা সিকরি, এদিন সকালে প্রয়াত হন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার। তাঁর দেখভালের জন্য বহুদিন ধরেই তাঁকে সেবা যত্ন করেছেন তাঁর নার্সরা। এরসঙ্গেই তাঁর পরিবার বহুকাল ধরেই তাঁর ঘনিষ্ঠ হিসাবে কাছে ছিলেন।
১৯৭৮ সালে বলিউডে প্রথমবার পা রাখেন সুরেখা সিকরি। বলিউডে তাঁর প্রথম ছবি 'কিসসা কুর্সি কা'। তিনি তিনবার জাতীয় পুরস্কার পান সেরা পার্শ্বচরিত্রের অভিনেত্রীর জন্য। 'তমস', 'মাম্মো', 'বধাই হো' ছবিতে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পান । এছাড়াও 'বালিকাবধূ' সিরিয়ালে অভিনয়ের জন্য সুরেখা সিকরি বহু মানুষের নজর কাড়েন। জনপ্রিয়তা অর্জন করেন। প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্রে সুরেখা সিকরির মতো অভিনেত্রীকে ঘিরে বিভিন্ন সময়ে একাধিক উজ্জ্বল অধ্যায় উঠে এসেছে।












Click it and Unblock the Notifications