Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'কপিল শর্মা শো' এর নয়া সিজনে বহু বছর পর বড় চমক আসন্ন! মুখ খুললেন এই অভিনেতা

'দ্য কপিল শর্মা' এর বহু বছর আগে 'কমেডি নাইটস উইথ কপিল' একটি জনপ্রিয় টেলিভিশন শো ছিল। সেই শোতে বড়সড় চমক হিসাবে দর্শকদের মনোরঞ্জন করতেন দুই জনপ্রিয় চরিত্র মশুর গুলাটি ও গুত্থি। কপি শর্মা থাকতেন মশুর গুলাটির ভূমিকায়, আর সুনীল থাকতেন গুত্থির ভূমিকায়।

কপিল শর্মা শো এর নয়া সিজনে বহু বছর পর তাবড় চমক আসন্ন! মুখ খুললেন এই অভিনেতা

গুত্থি আর মশুর গুলাটির এই জুটি জনপ্রিয়তার শিখর চড়তেই তাতে বিচ্ছেদ ঘটে! ২০১৭ সালে একবার জনসমক্ষেই কপিল শর্মা ও সুনীল গ্রোভারের সংঘাত হয়। দুজনের কথাকাটাকাটি থেকে মনোমালিন্যের খবর ছড়িয়ে যায়। মিডিয়াতেও বহু রিপোর্ট আসে। এরপর আলাদা একটি শোতে সঞ্চালনা করেন সুনীল। কপিলও হয়ে যান আলাদা। তিনি 'দ্য কপিল শর্মা শো' শুরু করেন। সুনীলের শোটি সেভাবে টিআরপি না পাওয়ায় তা মাঝপথে বন্ধ হয়। এরপর বহু বছর কপিল ও সুনীলকে দেখা যায়নি।

এবার কপিল শর্মা শোতে আসতে চলেছেন 'গুত্থি'। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সুনীল গ্রোভার জানিয়েছেন, তাঁকে কপিল শর্মা শো থেকে ভালো একটি কনসেপ্টের অফার দেওয়া হয়েছে। সম্ভবত, তিনি সেই অফার গ্রহণ করছেন। আর এর হাত ধরেই ফের একবার কপিল শর্মা শোতে নয়া সিজনে কপিল-সুনীল জুটি দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+