Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন জীবন শুরু করছি, সব ছবি সরিয়ে দিন, অনুগামীদের কাছে অনুরোধ জায়রা ওয়াসিমের

ছবি সরিয়ে দেওয়ার অনুরোধ জায়রা ওয়াসিমের

‌২০১৯ সালে অভিনয়ের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছেন '‌দঙ্গল’‌ গার্ল জায়রা ওয়াসিম। কারণ অভিনয় তাঁর ধর্মে হস্তক্ষেপ করছিল। একবছর পর ফের আরও একবার তিনি তাঁর অনুরাগীদের কাছে অনুরোধ করেছেন যে ফ্যানপেজ থেকে তাঁর সব ছবি যেন সরিয়ে ফেলা হয়। বলিউডের প্রাক্তন এই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তাঁর অনুগামীদের অনুরোধ করেছেন যে তাঁর ছবি যেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা শেয়ার না করা হয়। জায়রা তাঁর ফ্যানপেজে গত বছর ঘোষণা করে জানিয়েছিলেন যে তিনি অভিনয় জগতের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছে।

জায়রা কি পোস্ট করেছেন

জায়রা কি পোস্ট করেছেন

গত বছর অভিনয় ছাড়ার পর সম্প্রতি জায়রা ফের সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান পেজের কাছে অনুরোধ করেছেন যে তাঁর সব ছবি যেন সরিয়ে ফেলা হয়। গত বছর জায়রা তাঁর ফ্যানপেজে যেটা লিখেছিলেন, সেটারই পুনরাবৃত্তি করে লেখেন, ‘‌গত বছর ফ্যানপেজে আমি একটি মেসেজ শেয়ার করেছিলাম। যদি সেটা আপনারা কেউ না দেখেন, তাই আবার পোস্ট করলাম।'‌ ফ্যানপেজে জায়রা লিখেছেন, ‘সবাইকে হ্যালো!‌ আমায় ক্রমাগত ভালোবাসা ও আমা প্রতি উদারতা দেখানোর জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমার ভালোবাসা ও শক্তির উৎস। ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। আজকে আরও একটি অনুরোধ করতে চাই। দয়া করে আপনাদের অ্যাকাউন্ট থেকে আমার সব ছবি সরিয়ে দিন এবং অন্য ফ্যানপেজকেও একই জিনিস করতে বলুন।'‌ জায়রা এটা জানেন যে এটা সত্যি যে ইন্টারনেট থেকে তাঁর ছবি সরানো অসম্ভব, তাই তাঁর সব আশা এখন তাঁর ভক্তদের থেকে। কারণ তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। জায়রা বলেন, ‘‌এটা অসম্ভব যে আমার ছবি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা কিন্তু অন্তত আমি আমার ফ্যানপেজদের এই অনুরোধ তো করতে পারি যে আমার ছবি যেন আর শেয়ার না হয়। আগেও যেমন সবকিছুতে আমায় সমর্থন করেছেন, এখনও ঠিক তেমনভাবেই আমার পাশে থাকবেন বলে আমি আশা রাখছি। আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করছি এবং আপনাদের সহযোগিতা আমার উপকার করবে। আমার সফরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।'‌

কেন অভিনয় ছাড়লেন জায়রা

কেন অভিনয় ছাড়লেন জায়রা

গত বছরের জুন মাসে সদ্য শুরু হওয়া অভিনয় থেকে সরে যান জায়রা। জায়রা ওয়াসিম ফেসবুকে বিশদে লিখে ঘোষণা করেছিলেন যে ধর্মীয় কারণে তিনি অভিনয় ছাড়তে চান। জায়রা লেখেন যে তিনি উপলব্ধ করেছেন যে তাঁর অভিনয় ধর্ম ও বিশ্বাসের মাঝে এসে দাঁড়ানোয় তিনি বলিউড ছাড়তে চান। সোশ্যাল মিডিয়ায় সাড়ে পাঁচ পাতার পোস্ট লিখে জায়রা স্পষ্ট করে বলেন যে তিনি বলিউড থেকে সরে যেতে চান। ১৯ বছরের প্রাক্তন অভিনেত্রী জানিয়েছেন যে অভিনয় জগতে তিনি তাঁর পাঁচ বছর পূর্ণ করেছেন। তিনি এটা স্বীকার করেন যে তিনি এই পরিচয়-খ্যাতি অর্জন করে খুশি নন, এটা তাঁর কর্ম নয়।

কবে থেকে জায়রা অভিনয় শুরু করেন

কবে থেকে জায়রা অভিনয় শুরু করেন

কাশ্মীরি কন্যা জায়রা ওয়াসিম বলিউডে পা রাখেন ২০১৬ সালে আমির খান অভিনীত ‘‌দঙ্গল'‌ ছবির মাধ্যমে। জায়রা এই ছবিতে কুস্তিবিদ কিশোরী ববিতা ফুগাটের চরিত্রে অভিনয় করেছিলেন। এই অভিনয়ের পর তিনি সকলের কাছে তাঁর অভিনয়ের জন্য প্রশংসিত হন। এরপর ২০১৭ সালে আমির খান প্রযোজিত সিক্রেট সুপারস্টারে তাঁকে প্রধান চরিত্রে দেখা যায়। জায়রাকে শেষবারের মতো প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত স্কাই ইজ পিঙ্ক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। পরিচালক সোনালী বোসের ছবিতে জায়রা প্রধান চরিত্র আইশা চৌধুরির ভূমিকায় অভিনয় করেন।

বলিউডের প্রতিক্রিয়া

বলিউডের প্রতিক্রিয়া

২০১৯ সালে জায়রা আচমকা অভিনয় ছাড়ার সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করতেই অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া এঁরাও জায়রার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছিলেন না। কারণ তিনি একজন প্রতিভাবান অভিনেত্রী। তবে আমির হোক বা প্রিয়াঙ্কা সকলেই জানিয়েছেন যে জায়রার এটা ব্যক্তিগত পছন্দ এবং তিনি কি করবেন কি করবেন না কেউ তা নির্দেশ দিতে পারেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+