Bollywood: 'ওকেই বিয়ে করতে চাই', বলি তারকার প্রেমে পড়ে কী কীর্তি করেছিলেন মাধবন
দক্ষিণ ভারত কাঁপিয়ে বলিউডেও শোরগোল ফেলে দিয়েছিলেন মাধবন। সেই মাধবন নাকি একটা সময়ে বলিউড তারকা জুহি চাওলার প্রেমে পড়েছিলেন তিনি। ক্যায়ামত সে ক্যায়ামত তক দেখে জুহি চাওলার প্রেমে পড়ে তিনি বিয়ে করতে মরিয়া হয়ে উঠেছিলেন।
অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছেন, জুহি চাওলার প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন তিনি। জুহি চাওলাকে বিয়ে করতে চেয়ে মাধবন রীতিমতো মায়ের কাছে বায়না করেছিলেন তিনি। এবং মাকে বলেছিলেন জুহিকে বিয়ে করাই তাঁর একমাত্র উদ্দেশ্য।

নেটফ্লিক্স ওয়েব সিরিজে জুহি চাওলার সঙ্গে কাজ করছেন তিনি। দ্য রেলওয়ে মেন নামে যে ওয়েব সিরিজটি তিনি করেছেন তাতে জুহি চাওলাও রয়েছেন। তখনই সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন জুহি চাওলাকে বিয়ে করাই ছিল তাঁর একমাত্র উদ্দেশ্য। ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। বলিউডে সুপার হিট সিেনমাটিতে অভিনয় করেছিলেন জুহি চাওলা এবং আমির খান।
টিভি শো দিয়ে অভিনয়ের জগতে যাত্রা শুরু করেছিলেন আর মাধবন। ১৯৯৩ সালে বনেগি আপনি বাত সিরিয়াল দিয়ে। তারপরে টেলিভিশনে সি হকস সিরিয়ালটিতে অভিনয় করে সকলের নজর কাড়েন। ১৯৯৮ সালে প্রথম সিনেমায় অভিনয় শুরু করেন তিনি। সেটাও কানাড়া সিনেমায়। তারপরে দিয়া মির্জার সঙ্গে তাঁর ২০০১ সালে প্রথম হিট সিনেমা করেন তিনি। তারপরে একের পর এক হিন্দি ছবি হিট করতে শুরু করে।












Click it and Unblock the Notifications