সমান্থা অতীত, মন মজেছে যাঁর সঙ্গে তাঁকে নিয়েই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন নাগা চৈতন্য
সামান্থার সঙ্গে মাখোমাখো প্রেমের দাম্পত্য শেষ হয়েছে বেশ কয়েক বছর আগেই। সামান্থা নিজের কাজ নিয়ে রয়েছেন। অন্যদিকে নাগা চৈতন্যও ধাপে ধাপে সাজিয়ে ফেলেছেন নিজের জীবনকে। নতুন জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন তিনি।
হায়দরাবাদে সকলের অলক্ষ্যেই নিজের বাড়িতে সোবিতা ধুলিপালার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন নাগা চৈতন্য। হায়দরাবাদে নিজের বাড়িতেই পরিজনদের নিয়ে বাগদান সেরেছেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন নাগার্জুন। বাগদানের প্রথম ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পরে ২০২২ সালে সবিতার সঙ্গে প্রথম পরিচয় হয় নাগা চৈতন্যর। নিজের ছবির প্রচারেই হায়দরাবাদে এসেছিলেন সবিতা। শুধু সিনেমার প্রচারেই করছিলেন না ৩১ মে নিজের জন্মদিন সেলিব্রেটও করেছিলেন শহরে। সেই জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিলেন নাগা চৈতন্যও। সেই পার্টিতেই প্রথম সবিতার সঙ্গে পরিচয় এবং বন্ধুত্ব। তারপরে তাঁদের বন্ধুত্বের সম্পর্ক মজবুত হতে শুরু করে। এবং তারপরেই তাঁরা একে অপরকে ডেট করতে শুরু করে দেন। প্রায় ২ বছর ধরে তাঁরা একে অপরের সঙ্গে সময় কাটিয়েছেন।
"We are delighted to announce the engagement of our son, Naga Chaitanya, to Sobhita Dhulipala, which took place this morning at 9:42 a.m.!!
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) August 8, 2024
We are overjoyed to welcome her into our family.
Congratulations to the happy couple!
Wishing them a lifetime of love and happiness. 💐… pic.twitter.com/buiBGa52lD
একসঙ্গে থেকেছেন, বেড়াতে গিয়েছেন। কিন্তু কেউই প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। অনুরাগীদের কাছে একটা বড় চমক ছিল সবিতার সঙ্গে নাগা চৈতন্যের এনগেজমেন্ট। সোশ্যাল মিডিয়ায় প্রথম তাঁদের এনগেজমেন্টের ছবি শেয়ার করেন নাগা চৈতন্য। সকাল ৯টা ৪২ মিনিটে ছবিটি সোশ্যাল মিডিয়ায় শোয়ার করেন তিনি। তারপরেই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে।












Click it and Unblock the Notifications