Sourav's Biopic: সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে কাকে চান সানা? দাদার ভূমিকায় আয়ুষ্মান

Sourav's Biopic: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্য সকলেই অপেক্ষা করছেন। ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে সৌরভের ভূমিকায় অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা।

কিন্তু ডোনার চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানালেন সৌরভ। তবে মায়ের চরিত্রে কাকে তিনি দেখতে চান, তা বাবাকে জানিয়েছেন কন্যা সানা।

Sourav s Biopic

আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ছিল বেঙ্গল বিজনেস কাউন্সিলের বার্ষিক কনভেনশন ও ভিশন কনক্লেভে। সেখানেই এক আলাপচারিতায় উঠে আসে দাদার বায়োপিকের প্রসঙ্গ। সৌরভ বলেন, ছবির গল্পের কাজ তৈরি আয়ুষ্মান লিড রোলে রয়েছেন। বাকি কে কোন চরিত্রে থাকবেন তা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

এরই মধ্যে সৌরভ সানার সঙ্গে তাঁর কথোপকথনের কথা উল্লেখ করেন। সৌরভ বলেন, "সানা নিজেই একদিন জানতে চাইল বায়োপিকের কাজ কতদূর। আমি বললাম গল্পের কাজ শেষ হয়েছে। তখন সানা জানতে চাইল, আমার কোনও ইনপুট বা মতামত নেওয়া হলো না!"

সৌরভ তখন সানাকে বলেন, "আমি যখন খেলতাম তখন তো তুমি ছোট ছিলে। সানা তখন বলল, তাও আমার কিছু ইনপুট থাকলে ভালো হতো। এরপরই সানা জানতে চায়, আয়ুষ্মান খুরানার বিপরীতে মায়ের ভূমিকায় কে অভিনয় করছেন? আমি তখন বলি, তুমিই বলো।"

এরপরই সানা সৌরভকে জানিয়ে দেন তাঁর পছন্দ তৃপ্তি দিমরি। তৃপ্তি অ্যানিম্যাল ছবিতে অভিনয় করেছেন। সে কথা ডোনা গঙ্গোপাধ্যায়কেও জানিয়েছেন সৌরভ। ডোনারও যে আপত্তি নেই, সে কথা উঠে এসেছে সৌরভের কথায়। এখন দেখার সৌরভের বায়োপিকে আয়ুষ্মানের নায়িকা হিসেবে তৃপ্তিকেই বায়োপিকে জায়গা দেওয়া হয় কিনা।

তৃপ্তির জন্ম উত্তরাখণ্ডে। তাঁর প্রথম ছবি মম মুক্তি পায় ২০১৭ সালে। ওই বছরই মুক্তি পায় পোস্টার বয়েজ। ২০১৮ সালে লায়লা মজনু, ২০২০ সালে বুলবুল ও ২০২২ সালে কলা ছবিতে অভিনয় করেন তিনি। ২০২৩ সালে মুক্তি পাওয়া অ্যানিম্যাল ছবিতে জোয়ার ভূমিকায় অভিনয় করে খ্যাতি পান তিনি।

২০১৮ সালে নাগিন টেলিভিশন ধারাবাহিকেও তাঁকে দেখা গিয়েছে। ২০২০ সালে ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার পান। ওয়েব মৌলিক চলচ্চিত্র বুলবুল ছবিতে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে। ২০২৩ সালে ওয়েব অরিজিনাল ফিল্ম কলা ছবির জন্য ফিল্মফেয়ার ওটিটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+