সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে এবার অনস্ক্রিনে আসছেন বাংলাদেশের এই অভিনেত্রী

শ্যুটিং হয়ে গেল টেলিফিল্ম 'কাঠপেন্সিল' -এর। যে টেলিফিল্মে বহুদিন বাদে ফিরছেন বাংলাদেশী অভিনেত্রী ঈশিতা। ছবির শ্যুটিং-এর জন্য ৪ দিন কলকাতায় ছিলেন তিনি।

শ্যুটিং হয়ে গেল টেলিফিল্ম 'কাঠপেন্সিল' -এর। যে টেলিফিল্মে বহুদিন বাদে ফিরছেন বাংলাদেশী অভিনেত্রী ঈশিতা। ছবির শ্যুটিং-এর জন্য ৪ দিন কলকাতায় ছিলেন তিনি। আর বহু বছর পর আবারও ফিল্মের মধ্য ফিরে এসে বেশ খুশি অভিনেত্রী। তাঁর কাছে এই মুহুর্তে সবচেয়ে বড় বিষয় হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করার সুযোগ পাওয়া।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে এবার অনস্ক্রিনে আসছেন বাংলাদেশের এই অভিনেত্রী

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একই সেট-এ বসা ও শ্যুটিং যেকোনও অভিনেতার কাছেই বড় পাওনা। আর সেটি পেয়ে বেশ খুশি ঈশিতা। কিছুতেই ভুলতে পারছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা। তিনি নিজেই জানিয়েছেন , এ যেন স্বপ্ন বিভোর একটি সময়। বাংলাদেশে ঢাকা বিমানবন্দরে নেমেই তিনি জানান, 'মনে হচ্ছে এখনো স্বপ্ন দেখছি। পুরো দুই দিন এমন একজন অভিনেতার সঙ্গে কাজ করেছি, এখনো বিশ্বাস হচ্ছে না।'

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে এবার অনস্ক্রিনে আসছেন বাংলাদেশের এই অভিনেত্রী

প্রায় ৪ বছর আগে ঈশিতাকে শেষবার দেখা গিয়েছিল স্ক্রিনে। সেই সময়ে তাঁকে ইদের নাচকে অভিনয় করতে দেখা গিয়েছিল। এবার টেলিছবি 'কাঠপেন্সিল'-এ দেখা যেতে চলেছে তাঁকে। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জ্যোতি হাজরা। পরিচালনা করছেন রাফায়েল আহসান। সৌমিত্র প্রসঙ্গে এই বাংলাদেশী অভিনেত্রী জানিয়েছেন, 'তাঁকে এত কাছ থেকে দেখে আমি কিছুক্ষণের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই। তিনিই আমাদের সবাইকে স্বাভাবিক করলেন। এরপর পুরোটা সময়জুড়েই ছিল তাঁর প্রতি মুগ্ধতা।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+