জালিয়াতি মামলায় সাক্ষ্য দিতে আসেননি, সোনু সুদের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

সাধারণ বা অসহায় মানুষের পাশে সর্বদা দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। কোভিডের সময় এইভাবেই চর্চায় উঠে এসেছিলেন অভিনেতা সোনু সুদ। তবে এবার জালিয়াতিতে নাম জড়াল অভিনেতার।

পাঞ্জাবের লুধিয়ানার একটি আদালত বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে জালিয়াতি মামলায় সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। লুধিয়ানার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর এই পরোয়ানা জারি করেন।

লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্না ১০ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগে মামলাটি দায়ের করেন। তাঁর অভিযোগ, প্রধান অভিযুক্ত মোহিত শুক্লা তাঁকে জাল রিজিকা মুদ্রায় বিনিয়োগের প্রলোভন দেখিয়েছিলেন। আদালত মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য সোনু সুদকে তলব করেছিল, তবে অভিনেতা সমন এড়িয়ে যান। এর ফলে লুধিয়ানার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

লুধিয়ানা আদালত তার নির্দেশে, মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সোনু সুদকে গ্রেফতারির নির্দেশ দিয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে আদালত পুলিশকে যে নির্দেশ দিয়েছে তা খানিকটা এরকম, "সোনু সুদ, আর/ও এইচ.এন.ও ৬০৫/৬০৬ কাসাব্লাংকা অ্যাপার্টমেন্টের বাসিন্দা, যার বিরুদ্ধে যথাযথভাবে সমন জারি করা হয়েছে। কিন্তু তিনি উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন। আপনাকে এতদ্বারা সোনু সুদকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হচ্ছে"।

আদেশে আরও বলা হয়েছে, "আপনাকে এতদ্বারা ১০-০২-২০২৫ তারিখে বা তার আগে এই ওয়ারেন্টটি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে উল্লেখ থাকবে যে, কোন তারিখে এবং কীভাবে এটি কার্যকর করা হয়েছে, অথবা কেন এটি কার্যকর করা হয়নি, তার কারণ কী"। এই মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েকদিন আগে, সোমবার সোনু সুদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সাথে দেখা করেন এবং রাজ্যের স্বাস্থ্যসেবা জোরদার করার জন্য চারটি অ্যাম্বুল্যান্স তাঁর হাতে তুলে দেন। 'ফতেহ' অভিনেতার সুদ চ্যারিটি ফাউন্ডেশনকে সুস্থ ভারতের লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী তাঁকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।

সোনু সুদ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাইডুর সাথে একাধিক ছবি শেয়ার করেন, যেখানে তাঁকে মুখ্যমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে এবং ছবি তুলতে দেখা যায়। তিনি তাঁর পোস্টে লেখেন, "জীবন বাঁচাতে অ্যাম্বুল্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যকে চারটি অ্যাম্বুল্যান্স দান করে রোগীদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করার এই যাত্রা শুরু করতে পেরে আমি আনন্দিত। একটি সুস্থ ভারতের দিকে কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য নাইডু স্যারকে আমাদের আন্তরিক ধন্যবাদ"।

তবে তাঁর এই মহান উদ্যোগের পরেই জালিয়াতি মামলায় জুড়ে গেল অভিনেতার নাম। পরবর্তীতে সোনু সুদের এই মামলার কী হয়, এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+