পর্নোগ্রাফি নিষিদ্ধ করায় রেগে লাল , সরকারকে নির্বোধ বললেন সোনম কাপুর
পর্নোগ্রাফি সাইট নিষিদ্ধ করায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ক্ষোভ উগড়ানোর জন্য সোস্যাল মিডিয়ার মঞ্চই বেছে নিয়েছেন। #pornban হ্যাশট্যাগেই চলছে একের পর এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া। [ ভারতে নিষিদ্ধ হল পর্নোগ্রাফি? এই পদক্ষেপের তীব্র সমালোচনা রামগোপাল বর্মা-সহ অন্যান্য তারকাদের]
পিছিয়ে নেই বলিউডের সেলেবরাও। গতকালই রামগোপাল বর্মা, বিশাল দাদলানি, উদয় চোপড়া প্রমুখ সরকারের পর্নোগ্রাফি ওয়েবসাইট নিষিদ্ধ করার পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। কিন্তু সোনম কাপুর যেভাবে চাচাছোলা ভাষায় সরকারের এই পদক্ষেপের নিন্দা জানালেন তা সবার চোখ কপালে তুলেছে। [ (ছবি) নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে বসে আপনি কীভাবে দেখবেন পর্নোগ্রাফি!]
এই পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে নির্বোধ বলে ব্যাখ্যা দিলেন সোনম। সরকারের এই সিদ্ধান্তের জন্য তিনি লজ্জিত ও অসুস্থ বোধ করেন বলেও মন্তব্য করেন। টুইটারে তিনি টুইট করে বলেন, "যারা ভাবে কোনওকিছু নিষিদ্ধ করলে ভারতীয় চিন্তাধারায় তফাৎ আনা যাবে, সেই সব নির্বোধদের সবার আগে নিষিদ্ধ করা উচিত।" [সোনম কাপুর সম্পর্কে ৩০ টি আকর্ষণীয় তথ্য]
যদিও এই প্রথমবার নয়, এর আগেও বহুবার নিজের অপছন্দ ব্যক্ত করতে কড়া ভাষার প্রয়োগ করে বিতর্কের জন্ম দিয়েছেন নয়া প্রজন্মের ঠোঁটকাটা এই অভিনেত্রী।
দেখে নিন সোনমের কিছু কড়া প্রতিক্রিয়ার একঝলক
{photo-feature}












Click it and Unblock the Notifications