সোনম থেকে অ্যাশ-অভিষেক,করওয়াচৌথ উদযাপন ঘিরে উচ্ছ্বসিত বলি-তারকারা
করওয়াচৌথ ঘিরে ক্রমেই উৎসবের মেজাজ তুঙ্গে চড়ছে বলিউডে। বলিউডের একাধিক তারকা আজ মেতে উঠতে চলেছেন করওয়া চৌথের ব্রত উদযাপনে।
করওয়াচৌথ ঘিরে ক্রমেই উৎসবের মেজাজ তুঙ্গে চড়ছে বলিউডে। বলিউডের একাধিক তারকা আজ মেতে উঠতে চলেছেন করওয়া চৌথের ব্রত উদযাপনে।

এবছরই দাম্পত্যের শুরু সোনম কাপুরের। আর বিয়ের পর প্রথম করওয়াচৌথ ঘিরে রীতিমত উচ্ছ্বসিত সোনম। ক্রমেই তিনি প্রস্তুতি নিচ্ছেন এই অনুষ্ঠানের জন্য। হাতে মেহেন্দির রঙে রাঙিয়ে নিয়েছেন আনন্দ আহুজার নামও। আর সেই ছবি তিনি ইন্সটাগ্রামে প্রকাশ করেন।

এদিকে, করওয়া চৌথে স্ত্রী ঐশ্বর্যকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন স্বামী অভিষেকও।
#KarvaChauth, good luck ladies.... And the dutiful husbands who should also be fasting with their wives!
— Abhishek Bachchan (@juniorbachchan) October 27, 2018
I do.
উল্লেখ্য, এই বছর বিভিন্ন বলিউড তারকার বাড়িতে পালিত হচ্ছে করওয়া চৌথ। অনুষ্কা, নেহা ধুপিয়া, সোনম কাপুররা এই অনুষ্ঠান এইবছর প্রথমবার পালন করতে চলেছেন। তবে হবু স্ত্রী দীপিকা ও প্রিয়াঙ্কা এদিন কী করছেন , তা এখনও জানা যায়নি!












Click it and Unblock the Notifications