Sonakshi Sinha: বিয়ের কথা জানেন না বাবা, সোনাক্ষী-জাহিরের বিয়ের কার্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
আগামী ২৩ জুন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে। খবর ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। এদিকে অভিনেত্রীর বাবা সাংসদ শত্রুঘ্ন সিনহা জানিয়েছিলেন তিনি এবং তাঁর স্ত্রী এসবের কিছুই জানেন না। মেয়ে জানালে অবশ্যই তিনি গিয়ে আশীর্বাদ করে আসবেন।
শত্রুঘ্ন সিনহার এই মন্তব্যের পরে অনেকেই বলতে শুরু করেছিলেন পুরোটাই গুজব। কিন্তু সেটা যে একেবারেই গুজব নয় তা প্রকাশ হয়ে গিয়েছে। কারণ সোশ্যাল মিিডয়ায় ফাঁস হয়ে গিয়েছে জাহির এবং সোনাক্ষীর বিয়ের কার্ড। তাতে কিউ আর কোডও দেওয়া রয়েছে অতিথিদের জন্য।

বিয়ের অনুষ্ঠানে ঢুকতে হলে সেই কিউ আর কোড ক্ল্যান করিয়ে তবে ঢুকতে পারবেন তাঁরা। গত সাত বছর ধরে সোনাক্ষী এবং জাহিরের সম্পর্ক। কিন্তু তাঁরা কখনওই প্রকাশ্যে আসেনননি সেই সম্পর্ক। তাঁদের তেমন কোথাও একসঙ্গে দেখাও যায়নি। হীরামান্ডি মুক্তির পরে সোনাক্ষী কপিল শর্মার শোতে গিয়ে প্রথম জাহিরকে নিয়ে ইঙ্গিত দেন। তার পরেই তাঁর এবং জাহিরের বিয়ের গুঞ্জন শুরু হয়ে গিয়েছি।
আগামী ২২ জুন মুম্বইয়ে একটি পাঁচতারা হোটেলে হবে বিয়ে। ২৩ তারিখ রিসেপশন এমনটাই শোনা যাচ্ছিল। বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয়রাই থাকবেন। তবে সোনাক্ষী বাবা শত্রুঘ্ন সিনহার মন্তব্যের পর জল্পনা তুঙ্গে ওঠে। সত্যিই যদি মেয়ের বিেয় হয় তাহলে সেটা কেন জানাতে চাইছেন না সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ভিন্ন ধর্মে বিয়ে করছে মেয়ে সেকারণেই কি তিনি তাতে যোগ দিচ্ছেন না। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির রেস্তরাঁ বাস্টিনে বসছে বিয়ের আসর। অতিথিদের সেখানে এসে নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর অনুরোধ করা হয়েছে। সেই আমন্ত্রণ পত্রে ড্রেস কোডও দিয়ে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে ফেস্টিভ এবং ফমাল পোশাকে যেন অতিথিরা আসেন।












Click it and Unblock the Notifications