রিয়া চক্রবর্তী ও তাঁর ভাইয়ের পেছনে অনেক টাকা খরচ করতেন সুশান্ত, বলছে অভিনেতার ব্যাঙ্কের তথ্য
রিয়া চক্রবর্তী ও তাঁর ভাইয়ের পেছনে অনেক টাকা খরচ করতেন সুশান্ত, বলছে অভিনেতার ব্যাঙ্কের তথ্য
সুশান্ত কাণ্ডে তদন্তে নেমে বিহার পুলিশ এমন অনেক তথ্য সামনে নিয়ে আসছে, যা মুম্বই পুলিশ এতদিন তদন্ত করেও কিনারা পায়নি। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তে নতুনভাবে প্রকাশ হয়েছে, অভিনেতা তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাইয়ের বিমান ও হোটেলের ভাড়া মেটাতেন। বুধবারই বিহার পুলিশ তদন্তের জন্য মুম্বই পৌঁছেছেন। প্রসঙ্গত, মঙ্গলবার পাটনা পুলিশে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন সুশান্তের বাবা।

ওষুধ খেতেন না সুশান্ত
বিহার পুলিশ সুশান্তের মনোবিদ কেশরি চাবড়ার সঙ্গেও যোগাযোগ করেছে, যিনি ২০১৯ সালের নভেম্বর থেকে সুশান্তের চিকিৎসা করছিলেন। চিকিৎসক জানিয়েছেন যে বেশ কিছু মাস যাবৎ সুশান্ত অনিয়মিতভাবে ওষুধ খাচ্ছিলেন এবং চলতি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অভিনেতা না ঠিক করে খাবার খেয়েছেন না ওষুধ। মনোবিদ এও জানিয়েছেন যে সুশান্ত চিকিৎসকের পরামর্শ এড়িয়ে যেতে শুরু করেছিলেন।

সুশান্ত খরচ মেটাতেন রিয়া ও তাঁর ভাইয়ের
একই সময়ে বিহার পুলিশ সুশান্ত সিংয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য একত্রিত করছে। অভিনেতার বোন প্রিয়াঙ্কা সিং তাঁর অ্যাকাউন্টের নমিনি হিসাবে রয়েছেন এবং সেখান থেকেই জানা গিয়েছে যে সুশান্ত তাঁর বান্ধবী রিয়া ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর বিমান ও হোটেল ভাড়া মেটাতেন।

তদন্তে ইডি
মঙ্গলবার সুশান্তের বাবা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগে লিখেছেন যে রিয়া তাঁর ছেলের অ্যাকাউন্ট থেকে মোট ১৫ কোটি টাকা তুলে নিয়েছেন। ইডি এই বিষয়ে তদন্ত করবে বলে জানা গিয়েছে এবং বিহার পুলিশের কাছ থেকে তথ্য চেয়ে পাঠানো হয়েছে।

সুশান্তের মৃত্যু
গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। বান্দ্রা পুলিশ তদন্তে নেমে ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। ময়নাতদন্তের রিপোর্টে যদিও এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications