শোম্যানের শততম জন্মবার্ষিকী, কাপুর পরিবারের তৎপরতায় ফিরে চলুন সেই যুগে!
বলিউডের শোম্যান, রাজ কাপুর, ভারতীয় সিনেমায় এক অবিস্মরণীয় চিহ্ন রেখে গেছেন। সুপারহিট চলচ্চিত্রের একটি সুনির্দিষ্ট ধারা তৈরি করে দিয়েছিলেন তিনি। যা দর্শকেরা বহু দশক ধরে স্মরণে রেখেছেন। অনেকে আবার বলে ওঠেন, রাজ কাপুর মানেই হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রি।
সেই শোম্যানের আগামী ১৪ ডিসেম্বর শততম জন্মবার্ষিকী। তার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে, তার পরিবার তার ১০টি আইকনিক চলচ্চিত্র ভারতের ৪০টি শহর এবং ১৩৫টি সিনেমা হলে প্রদর্শিত করতে চলেছে। যার মধ্যে রয়েছে PVR-INOX এবং Cinepolis মত উন্নত টেকনলজির সিনেমা হল গুলিও। একটি জমকালো উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে কাপুর পরিবার। দর্শকদের ফের একবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সেই স্বর্ণ যুগে।

এদিকে, কাপুর পরিবার এই জমকালো অনুষ্ঠান উদযাপন করার জন্য এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যান। এদিন করিনা কাপুর খান, সাইফ আলি খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, নীতু কাপুর এবং করিশ্মা কাপুর কে দেখা যায় কালিনার ব্যক্তিগত বিমানবন্দরে। রাজ কাপুরের শততম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তারা দিল্লি রওনা হন এদিন।
এদিন কাপুর পরিবার ঐতিহ্যবাহী পোশাকে সেজেছিল। নীতু ও করিশ্মাকে অফ হোয়াইট রঙের আনারকলি সালোয়ারে দেখা যায়। আবার করিনা একটি ফ্লোরাল প্রিন্ট সহ লাল কুর্তা সেটে দেখা যায়। কুর্তা পাজামা এবং জহর কোর্টে বরাবরের মতোই সুদর্শন লাগছিল সইফকে। রণবীর কালো রঙের কোর্ট-সেট পরেছিলেন এবং আলিয়া লাল শাড়ি পরেছিলেন। আদার জৈন, আনিসা মালহোত্রার সঙ্গে আদারের বাবা মনোজ জৈনও সফরে গিয়েছিলেন বলেই জানা যাচ্ছে।
'শোম্যান' রাজ কাপুরের ১০০ বছর পূর্ণ হওয়ায় কাপুর পরিবার এবং হিন্দি সিনেমার জন্য এটি উদযাপনের সময়। রাজ কাপুরের বেশ কয়েকটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাওয়ায় কাপুর পরিবার এই অনুষ্ঠানটি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে।
NFDC, NFAI, কুণাল কাপুর এবং ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সহযোগিতায় রণবীর তার দাদা রাজ কাপুরের চলচ্চিত্রগুলি পুনরুদ্ধার করার জন্য একটি প্রকল্পও শুরু করেছেন। তিনি সম্প্রতি IFFI গোয়াতে বলেছিলেন, "আমরা এখনও পর্যন্ত ১০টি চলচ্চিত্র করেছি এবং আমাদের আরও অনেক কিছু করার আছে।
আমি আশা করি আপনারা তার কাজ দেখবেন কারণ অনেকেই তার কাজ দেখেননি"। আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত একটি উৎসবের আয়োজন করা হবে, যেখানে শোম্যান রাজ কাপুরের বিখ্যাত চলচ্চিত্রগুলি দেখানো হবে বিভিন্ন প্রেক্ষাগৃহে।












Click it and Unblock the Notifications