বিমানে শ্লীলতাহানির শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী!
উতরণ ধারাবাহিকে ইচ্ছা-র চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন বঙ্গললননা টিনা দত্ত। সম্প্রতি বিমানে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন অভিনেত্রী।
৯ ডিসেম্বর রাজকোট যাওয়ার পথে জেট এয়ারওয়েজের বিমান সহযাত্রীর দ্বারা যৌন হেনস্থার অভিযোগ এনেছেন টিনা। ওই ব্যক্তি অন্যায়ভাবে তাঁকে ছোঁয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী। বিমানকর্মীদের সাহায্য চেয়েও খুব একটা সহযোগিতা পাননি দাবি টিনার।
Viral Video: "আমি মেয়ে? আর তাই আপনার অধিকার আছে যখন ইচ্ছে যেখানে খুশি আমায় ছোঁয়ার?"
ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছি : সোনম কাপুর
বিমান কর্মীদের ব্যবহারেও যথেষ্ট ক্ষুব্ধ টিনা। তিনি জানিয়েছেন, বিষয়টিকে খুব হাল্কাভাবে কর্মীরা নেন। শুধুমাত্র অভিনেত্রীর আসন পরিবর্তন করার পর উল্টে টিনাকেই কর্মীরা উপদেশ দেন, এই ধরনের ঘটনা হয়েই থাকে।

নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফেসবুকে লম্বা একটি পোস্ট করেন অভিনেত্রী টিনা।
টুনার পোস্ট অনুযায়ী, মুম্বই থেকে সকাল সাড়ে দশটার জেট এয়ারওয়েজের বিমানে যাত্রা শুরু করেন তিনি। ৩০ এ আসনে টিনা এবং ৩০সি আসনে ছিলেন তাঁর ম্যানেজার। আচমরা টিনা অনুভব করে পিছনের আসন থেকে কেউ আসনের পাশের ফাঁক দিয়ে তাঁকে অন্যায়ভাবে ছোঁয়ার চেষ্টা করেন।
বিমানে ঘুমন্ত মহিলার শরীর হাতড়িয়ে ৬ মাসের হাজতবাস এক ধর্মযাজকের
বিমানে মদ নেওয়া যাবে না শুনেই গোটা বোতল সেখানেই সাবাড় মহিলার
প্রথমে টিনার মনে হয় কোনও শিশুর হাত, কিন্তু বারবার একজিনিস হওয়ায় টিনা তাকিয়ে দেখেন মাঝবয়সী এক ব্যক্তি যিনি ৩১ এ আসন অর্থাৎ টিনার ঠিক পিছনেই বসেছিলেন তিনি এই কাণ্ড করছেন। টিনা তাঁকে প্রশ্ন করায় সেই ব্যক্তি ক্ষমা চাইতে শুরু করেন।
এরপর পূজা ও অভিজিৎ নামের দুই বিমানসেবিকা ও বিমানসেবককে ডাকেন টিনা। টিনার দাবি ছিল অভিযুক্ত ব্যক্তিকে নামিয়ে দেওয়া হোক বিমান থেকে। কিন্তু পুজা ও অভিজিতের কথায়, এই ধরনের ঘটনা হতেই থাকে তাই ওই ব্যক্তির আসন বদলে দেওয়া হচ্ছে। ওই ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে দেওয়া হলে টিনাকেও অভিযোগ জানানোর জন্য বিমান থেকে নেমে যেতে হবে।
ক্ষুব্ধ টিনা বিমানচালকের সঙ্গে কথা বলেন, তিনি আরও একধাপ এগিয়ে বলেন, বিমান ওড়ার আগে বিমানে কি হচ্ছে তার দায়িত্ব বিমান চালকের নয়। পুরো বিষয়টিতে গোটা বিমানের একটি পরিবার ছাড়া কেউ তাঁকে সমর্থন করেননি বলেও জানিয়েছেন টিনা।
জেট এয়ারওয়েজের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ টিনা ফেসবুকে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন। কেন এত বড় ঘটনার পরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বিমান কর্তৃপক্ষের তরফে তা নিয়েও প্রশ্ন তোলেন টিনা।












Click it and Unblock the Notifications