(ভিডিও) দেখে নিন সলমনের শাস্তি নিয়ে আমজনতার মতামত
২০০২ সালের 'হিট অ্যান্ড রান' মামলায় দীর্ঘ ১৩ বছর পর দোষী সাব্যস্ত হয়েছেন বলিউড সুপারস্টার সলমন 'দাবাং' খান।
বুধবার মুম্বইয়ের নগর দায়রা আদালত ৫ বছরের সাজা দিয়েছে সলমনকে। বিচারক যখন আদালতে সাজা ঘোষণা করেন তখন কাঠগড়ায় ভেঙে পড়েন সলমন।

তবে এরপরই বিদ্যুতগতিতে মুম্বই হাইকোর্টে জামিনের আবেদন জানান সলমনের আইনজীবীরা। এবং সবাইকে অবাক করে দিয়ে সাজা ঘোষণার মাত্র তিন ঘণ্টার মধ্যে দু'দিনের অন্তর্বর্তী জামিন পেয়ে গিয়েছেন তিনি।
আর এই নিয়েই গোটা দেশে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সলমনপ্রেমীরা যেমন বলিউড তারকার পাশে দাঁড়িয়েছে তাঁকে সমবেদনা জানিয়েছেন, তেমনই কেউ কেউ আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে শাস্তিকে মাথা পেতে নেওয়ার আবেদন জানিয়েছেন।
বলিউড সেলেবসরা গতকালই ফেসবুক, টুইটার, সংবাদমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আসুন নিচের ভিডিওতে দেখে নেওয়া যাক সলমনের শাস্তি নিয়ে কী বলছেন আমজনতা।












Click it and Unblock the Notifications