পর্নফিল্ম সংক্রান্ত মামলায় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ
পর্নফিল্ম সংক্রান্ত এক মামলায় মুম্বইতে গ্রেফতার হলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। ভারতের অন্যতম নামী ব্যবসায়ী হিসাবে পরিচিত রাজের গ্রেফতারি ঘিরে রীতিমতো তোলপাড় মুম্বই জুড়ে। প্রসঙ্গত, গ্রেফতারির আগে রাজকে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সমন পাঠিয়ে ছিল বলে জানা যায়। কোও জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতারি হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, এ দিন শিল্পার স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির বিষয়টি নিয়ে এক বিবৃত প্রকাশ করা হয় মুম্বই পুলিশের তরফে। সেখানে মুম্বইয়ের পুলিশ কমিশনার একথা জানান। প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ কুন্দ্রার প্রাক্তন স্ত্রী তাঁদের ডিভোর্স নিয়ে মুখ খোলেন। সেখানে শিল্পাকে কাঠগড়ায় তোলেন তিনি। এরপরই ক্ষুব্ধ রাজ তাঁর প্রাক্তন স্ত্রী সম্পর্কে মুুখ খোলেন। তিনি জানান, তাঁর প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে তাঁর জামাইবাবুর ঘনিষ্ঠতার জেরেই হয়েছিল ডিভোর্স। এই নিয়ে রাজের বোনও শিল্পার পাশে দাঁড়িয়ে ভাইয়ের যুক্তিকে সমর্থন করেন। এই পারিবারিক বিবাদের ঘটনা যখন স্তিমিত হয়ে আসছে, তখনই রাজের গ্রেফতারির খবর এলো।
এদিকে আজ মুম্বই পুলিশ জানিয়েছে যে, পর্নোগ্রাফি ফিল্ম শ্যুটিং এর একটি মামলায় রাজকে গ্রেফতার করা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এই মামলার কেস রেজিস্টার হয়। এরপর চলে তদন্ত। দেখা যায়, ঘটনার মূল ষড়যন্ত্রকারী রাজ কুন্দ্রা। যে মামলার ঘটনা রেজিস্টার হয়েছে,তাতে দেখা গিয়েছে এক জায়গায় পর্নফিল্ম তৈরি হত, আর তা নির্দিষ্ট কিছু অ্যাপ মাধ্যমে ছড়ানো হত। ঘটনায় রাজকেই মূল চক্রী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ এও জানিয়েছে যে শিল্পার স্বামী রাজের বিরুদ্ধে এই ইস্যুতে সমস্ত তথ্য প্রমাণ তাঁদের কাছে রয়েছে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত এখনও চলছে।












Click it and Unblock the Notifications