শিল্পা ভেঙে পড়লেন কান্নায়! পর্ন মামলায় রাজ কুন্দ্রার স্ত্রীর বয়ান রেকর্ডের সময় কী ঘটেছে
শিল্পা ভেঙে পড়লেন কান্নায়! পর্ন মামলায় রাজ কুন্দ্রার স্ত্রীর বয়ান রেকর্ডের সময় মতবিরোধ ঘিরে জল্পনা
শুক্রবারই মুম্বই ক্রাইম ব্রাঞ্চ শিল্পা ও রাজ কুন্দ্রার জুহুর বাড়িতে তল্লাশি চালায়। সেই সময় শিল্পা শেট্টির বায়ানও রেকর্ড করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে , শিল্পা যে সময় নিজের বয়ান দেন, সেই সময় কার্যত তিনি কান্নায় ভেঙে পড়েন। এই কান্নার নেপথ্যে একাধিক ঘটনা রয়েছে বলেও জল্পনা রয়েছে বলিউড পাড়ায়। দেখে নেওয়া যাক কী কী ঘটেছে।

বয়ান রেকর্ডের সময় কী ঘটেছে?
জানা গিয়েছে, শিল্পা শেট্টির বয়ান যখন রেকর্ড করা হচ্ছিল, তখন মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীদের সামনেই কান্নায় ভেঙে পড়েন শিল্পা। বলিউডের এই তামাম সুন্দরী তারকা অভিনেত্রীর বয়ান প্রায় ২ ঘণ্টা ধরে রেকর্ড করে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ। এমনই তথ্য জানিয়েছে ফ্রি প্রেস জার্নালের রিপোর্ট।

শিল্পা কী জানিয়েছেন বয়ানে?
শিল্পা শেট্টি সাফ জানান, পর্ন কাণ্ড ঘিরে যে হটশট অ্যাপের কথা শোনা যাচ্ছে, তার সঙ্গে শিল্পার কোনও যোগ নেই বলে জানিয়েছেন রাজ ঘরনী। তিনি এও জানান যে, হট শট অ্যাপে কী চলত, তা সম্পর্কে তিনি একেবারেই কিছু জানতেন না। তবে বয়ান রেকর্ডের সময় শিল্পা জানান যে, 'ইরোটিক' বিষয় আর 'পর্ন' দুটি আলাদা বিষয়। প্রসঙ্গত, এক্কেবারে একই বক্তব্য রাজও আদালতে পেশ করেন।

কেন কেঁদে ফেলেন শিল্পা!
প্রসঙ্গত, জানা গিয়েছে, শিল্পা শেট্টির সঙ্গে বয়ার রেকর্ডের সময় কোনও ঝগড়ার চলছিল বলে খবর। রাজকে কেন্দ্র করেই ঝগড়া বলে শোনা যাচ্ছে। যেখানে রাজের বিরোধিতা শিল্পা শেট্টি করেছেন বলে খবর ঘুরপাক খাচ্ছে। একটি সূত্রের খবর, তল্লাশি চলার সময় রাজের সঙ্গে ঝগড়া করেই কান্নায় ভেঙে পড়েন শিল্পা।

গোপন তাকে কী রাখা ছিল?
জানা গিয়েছে, শিল্পা ও রাজের জুহুর বাড়িতে তল্লাশির সময় একটি গোপন কাপবোর্ড পাওয়া গিয়েছে। একটি ফাংকা জায়গায় সেই কাপবোর্ড ছিল বলে খবর। সেখান থেকে কয়েকটি গোপন ফাইল উদ্দার করেছে ক্রাইম ব্রাঞ্চ। আপাতত ওই ফাইলগুলি খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications