৫০ কোটি টাকার দুবাইয়ের ফ্ল্যাট থেকে দামী হীরের আংটি শিল্পাকে 'উপহার' দিয়েছেন রাজ! সম্পত্তি তাক লাগাচ্ছে
৫০ কোটি টাকার দুবাইয়ে র ফ্ল্যাট থেকে দামী হীরের আংটি শিল্পাকে 'উপহার' দিয়েছেন রাজ! দম্পতির সম্পত্তি তাক লাগাচ্ছে
শিল্পা ও রাজ কুন্দ্রার জীবন এই মুহূর্তে বলিউডের সবচেয়ে চর্চিত বিষয়। পর্নফিল্ম সংক্রান্ ত বিষয়ে ইতিমধ্যেই শিল্পার স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হয়েছেন। তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ইমেল , নথিপত্র সমস্ত কিছুই আপাতত পুলিশের স্ক্যানারে। এই পরিস্থিতিতে শিল্পা ও রাজের সম্পত্তি ঘিরে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

ইউকেতে ভিলা রয়েছে!
জানা গিয়েছে, একবার উপহার হিসাবে রাজ শিল্পাকে একটি ভিলা উপহার দেন। তবে এই ভিলা দেশের কোনও জায়গায় নয়, বরং ইউকেতে উপহার দেওয়া হয়েছে। সেখানে ৭ বেডরুমের একটি ভিলা শিল্পাকে উপহার দেন স্বামী রাজ।

দামী গাড়ি উপহারে!
বিএমডাব্লিউ জেড ফোর গাড়িটি নিঃসন্দেহে বিলাসবহুল গাড়ির তালিকায় আসে। আর সেই গাড়িই শিল্পাকে রাজ উপহার দিয়েছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও একটি বিলাসী ল্যাম্বরগিনি গাড়ির মালিক শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। ভারতে যখন সেই গাড়ি আসেনি তখনই তার মালিক ছিলেন রাজ ও শিল্পা।

জুহুতে স্বপ্নসুন্দর বাড়ি
এদিকে মুম্বইয়ের জুহুতে স্বপ্নসুন্দর বাড়ি রাজ, শিল্পাকে উপহার হিসাবে দিয়েছেন বলেও জানা যায়। মুম্বইতে এই কয়েক কোটি টাকার ভিলার নাম 'কিনারা'।

নয়ডায় ফ্ল্যাট
এছড়াও ২০১২ সালে হাজার স্কোয়ারফিটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট নয়ডায় কেনেন রাজ । এমনই দাবি সূত্রের। নয়ডার সেক্টর ৯৪ ও এই ফ্ল্যাটের বিল্ডিং এ রয়েছে ৮০ টি তলা।

৩ কোটি টাকার রিং
এদিকে, বিয়ের সময় শিল্পাকে ৩ কোটি টাকার আংটি দিয়ে তাঁকে আপন করেন রাজ। এই দামী আংটি নিয়ে রীতিমতো একটা সময় আলোচনা হয়েছে বলিউডে। ২০ ক্যারেটের এই আংটি নিয়ে রীতিমতো তোলপাড় বলিউড।

ফ্ল্যাট রয়েছে বুর্জ খালিফায়
২০১২ সালে দুবাইয়ের বুর্জ খালিফায় ১৯ তলা ফ্লোরে একটি ফ্ল্যাট কেনেন রাজ। সেই ফ্ল্যাট তিনি উপহার দেন শিল্পাকে। জানা গিয়েছে দুবাইয়ের এই ফ্ল্যাটের দাম ৫০ কোটি টাকা।

রেঞ্জ রোভার
বিয়ের নবম অ্যানিভার্সারিতে শিল্পাকে একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দেন রাজ। এই গাড়ির মূল্য ২ কোটি। প্রসঙ্গত, রাজের ব্যবসায় আপাতত শিল্পার কোনও ভূমিকা আছে কি না, তা নিয়ে যথেষ্ট জল্পনা রয়েছে । গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications