প্রোফাইল পিকচার কালো, সঙ্গে হিজিবিজি লেখা, ভূতের দখলে উইন্ডোজের পেজ!
বাংলার অন্যতম জনপ্রিয় প্রযোজনা সংস্থা উইন্ডোজের পেজের প্রোফাইল পিকচার হয়ে গিয়েছে কালো! হিজিবিজি অক্ষরে তাতে লেখা ওগুলো কী? কোনও সাইবার দুষ্কৃতীর হাতে হ্যাক হয়ে গিয়েছে নাকি বাংলার অন্যতম সেরা প্রযোজনা সংস্থার পেজ? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? এমনই হাজারো প্রশ্নের আনাগোনা সকলের মনে। কিন্তু আসলে যার জানা গেল তা অত্যন্ত রোমহর্ষক!
উইন্ডোস প্রোডাকশনের ফেসবুক পেজে নাকি ভুতে ভর করেছে! আর তাই জন্য এমন অদ্ভুত হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া পেজ। শিবু নন্দিতার প্রযোজনা সংস্থার ফেসবুক পেজে এ আবার কী হলো! তবে আপাতত ভূতের হাত থেকে রক্ষা পেলেও আবার আসবেন তেনারা। দিয়ে গিয়েছেন সাবধানবাণীও! আর এই খবরে রীতিমত হকচকিয়ে গিয়েছেন শিবু ও নন্দিতার ফ্যানেরা।

পরে অবশ্য শিবপ্রসাদ ও নন্দিতা পোস্ট করে জানিয়েছেন, সকালে যাঁরা আমাদের পেজ দখল করেছিলেন তাঁরা আর কেউ নন, এক দল ভূত। আমরা ওঁদের হাত থেকে নিজেরা বাঁচলেও, ওঁরা বলে গেছেন "আঁবারও দেঁখা হঁবে, এঁই বঁড়দিনে..." ভয় না পেয়ে আপনাদেরও কিন্তু আসতে হবে আমাদের সাথে। আমন্ত্রণ রইল। গন্তব্যস্থলঃ ভানুপ্রিয়া ভূতের হোটেল। তবে কি এবার ভূতের হোটেল খুলছেন বাংলা সিনেমার এই জনপ্রিয় দুই প্রযোজক? ব্যাপার টা কী?
আসলে ২০২৫ সালের বড়দিনে আসতে চলেছে শিবপ্রসাদ নন্দিতার প্রযোজনা সংস্থা উইন্ডোজের নতুন সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল। এই ছবিটি পরিচালনা করছেন ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। এর আগে বাবা বেবি ও, ব্রহ্মা জানেন গোপন কম্মটির মতো একাধিক জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন তিনি। তবে সিনেমায় অভিনয় কারা করছেন এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতারা।












Click it and Unblock the Notifications